Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • ভয়ের শক্তি
    (ছোট শিক্ষণীয় রম্য)
    রাকিবুল হাসান
    04-08-2022

    তখনও পৃথিবীতে ব্যাংক ব্যবস্থা চালু হয়নি। বাদশাহী শাসন চলতো দুনিয়া জুড়ে। মানুষের মাঝে বিশ্বাস ছিল, শাসকের মাঝে ন্যায় পরায়ণতা ছিল, বিচারকের মাঝে বিচক্ষণতা ছিল।
    তাই লোকজন দূরে কোথাও গেলে নিজের সম্পদ কোন বন্ধু-বান্ধবের কাছে রেখে যেতো।
    সে সময়ে হারুন নামে এক সওদাগর তার বন্ধু কম্বল ব্যবসায়ী মিরনের কাছে বেশ কিছু টাকা জমা রেখে সওদাগরী করতে সাগরে গেল।
    তিন-চার মাস পর এসে সেই সওদাগর কম্বল ব্যবসায়ী বন্ধুর কাছে নিজের আমানতের টাকা ফেরত চাইল। কম্বল ব্যবসায়ী এমন ভাব করলো যেন, জীবনে তার কাছে কেউ কোন টাকাই রাখেনি। এদিকে সওদাগর তো নাছোড় বান্দা।
    অবশেষে বিচার উঠল কোর্টে। কোর্ট থেকে প্রমাণের অভাবে কম্বল ব্যবসায়ী বেকসুর খালাস পেয়ে গেল।
    সওদাগর মনক্ষুন্ন হয়ে বিচার দিলো রাজার কাছে। রাজা সব শুনে বলল, তুমি গিয়ে কম্বল ব্যবসায়ীর দোকানে বসে থাকো। আমি কাল ঐ পথ দিয়ে একটা সমাবেশে যাবো, তোমাকে দেখে আমি যা ই বলি, তুমি কিছু বলবা না, আমাকে দেখে দাঁড়াবাও না, কোন সম্মানও করবা না।
    সওদাগর চলে গেল।
    কথা অনুযায়ী পরদিন নির্দিষ্ট টাইমে কম্বল ব্যবসায়ীর দোকানে গিয়ে বসে রইল সওদাগর। রাজাও সময় মতো সেই রাস্তা ধরে সমাবেশে যাচ্ছিলেন। সওদাগরকে কম্বলের দোকানে দেখে খুব সম্মান জানালেন,সালাম কালাম দিয়ে সওদাগরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এরপর আবার চলতে শুরু করলেন। সওদাগর টু শব্দটি করল না, শুধু নিঃশব্দে রাজার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিল।
    এই দেখে তো কম্বল ব্যবসায়ীর জানে আর পানি নেই, ভাবলো, সর্ব্বনাশ! এই রকম ক্ষমতাবান লোকের টাকা আমি মেরে খাচ্ছিলাম, রাজা তো মাথার মুন্ডুটাই কেটে দিবে আমার। এই ভয়েই সে সওদাগরকে বলল, দোস্ত, কবে যেন টাকা রাখছিলা? আমাকে আবার দিনটা মনে করিয়ে দাও, বুঝই তো, ব্যবসা করি, কত টাকা পয়সা এদিক সেদিক হয়, ভুলে গেছিলাম তোমার টাকার কথা।
    পরে সওদাগর এই ভয়ের শক্তি দিয়েই তার টাকা আদায় করে নিলো।
    ভয় এমন এক শক্তি , পুরো দুনিয়ার রাজত্ব করতে পারে সে।

    17
    11 Comments
    • ব্যাপারটা অনেকটা ক্ষমতাবানের ছায়া যার ওপর থেকে সেই দাপট নিয়ে চলে বাঃ বলতে পারেন তাকে লোকে ভয় করে। ভয়কে সে অর্থে আমার শক্তি মনে হয় না বরং একধরণের দূর্বলতা বলা যেতে পারে।

    • আজকালের হিসাবে ভয়টাকে শক্তিই তো বলা যায়। জোর যার মুল্লুক তার জমানা চলছে তো এখন।

    • ক্ষমতাবানরাই ভয় দেখায়। ভয় পেয়ো না। অভিনন্দন।

    • ভয়কে জয় করার ক্ষমতা রাখে অনেকে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ভাল লাগল। অভিনন্দন

    • দারুণ তো গল্পটা! ভয়ের এমন পজেটিভ দিক আছে জানতাম না। তবে দুঃখজনক হলেও সত্য বিষয়টা ভুলভাবে ব্যবহার হতে দেখা যায় প্রায়শই!

Skip to toolbar