Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • মানা
    -এইচ. এম নুর আলম

    পুকুর পাড়ে যেতে মানা
    আইসক্রিম খেতে মানা,
    ভর দুপুরে উঠলে গাছে
    ‘ভূত ধরবে’ মায়ের মানা।

    একা একা যেতে মানা
    স্কুলে কেন? হয়না জানা-
    আমের গাছে উঠতে গেলে
    বুকে আবার খাইযে হানা।

    আপন মনে ঘুরতে মানা
    বাইরে যেতে একলা মানা,
    নইলে যে ফের দেবে কামড়
    ঐ বাড়িরই কুকুর ছানা।

    শিমুল গাছে ভূতের মেলা
    তেতুল গাছে পেতনি,
    শেওড়া গাছে থাকে নাকি
    শাকচুন্নির নাতনী!

    পূব পাশেতে বিশাল গাঁও
    পশ্চিমেতে দেওয়ের ছাও!
    উত্তরেতে পুকুর পাড়
    দক্ষিণেতে ভয়ের নাও।

    ছোট্ট মানুষ বলে
    পাইনা যেতে চলে-
    মনটা শুধু বেড়ায় উড়ে
    ভাসি চোখের জলে।

    9
    4 Comments
Skip to toolbar