Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 10 months ago

    কবি: মুহাম্মাদ আল-মামুন
    তারিখ: ০৬.০৮.২২ইং
    গীতিকবিতা-ঃ
    রঙের হাট
    —————-
    রঙের হাটে বসছে মেলা
    তোঁরা দেখবি কে কে
    আয় চলে আয়
    অসুর বাজায় একতারা
    আর শয়তান বাজায় ঢোল
    রঙের হাটে বসছে মেলা
    তোঁরা আয় চলে আয়।।

    সত্য এবার উঠছে হাটে
    দেউলিয়ার ই ফরমানে
    মিথ্যা যে ভাই ধরছে ঘিরে
    সত্য নিপাত কারবারে
    অসুর হাসে দাঁত খিচিয়ে
    শয়তানের ই কলকাঠিতে
    রঙের হাটে বসছে মেলা ।।

    লোভে পড়ে সত্য গ্রাস
    বিচার-সালিশ চুলায় যাক
    একতারার ঐ সুরে সুরে
    সত্য চোঁখের জল ফেলে
    মিথ্যা দিয়ে হচ্ছে ঢাকা
    সত্য এবার পালা পালা
    রঙের হাটে বসছে মেলা
    তোঁরা দেখবি কে কে
    আয় চলে আয়।।

    6
    6 Comments
Skip to toolbar