-
কী- বোর্ড
লিখে চলে অবিরাম, ঘষা খেয়ে সবিরাম
কী- বোর্ড লিখনী,
লিখে চলে ছন্দে, প্রেম-প্রিয়া দ্বন্দ্বে-
মানব-জীবনী।কখনো সে মন্থর, তবে নেই অন্তর
যেভাবে ঘুরায়ে,
লিখে চলে অবিরত, হাতস্পর্শে গতি তত
চালকে জড়ায়ে।একেকটা বাটন তার, কাজ করে ভিন্নতার
কখনো মুক্ত-যুক্তাক্ষরে,
পাঁচটি বিশেষ কী, কাজ করে একাকী
বহুভাষী ভিন্নাক্ষরে।একেকটি বোর্ডে ভাই, ভিন্ন ভিন্ন কী’টা তাই
একশত দুই কেহ বলে,
যে যাই বলুক তাই, চুরাশি বা একশটাই
তারে ছাড়া লিখা নাহি চলে।হৃদয়ের যত কথা, প্রেমের বেদনা-ব্যথা
কেবলি অশ্রু মাখি,
এমনও কিছু ব্যথা, লুকায়িত থাকে সদা
জ্বলে ভাসে আঁখি।সবকিছু চলে লিখে, নাই ক্লান্তি চলে এঁকে
কখনোবা কিছু মুছে ফেলে,
ইতিহাস-স্মৃতি রচি, ভুলে যাওয়া সুখসূচি
কী-বোর্ড বোতামে চাপ দিলে।কিছু ফের ‘কী’ আছে, উপরে ঘুরিয়ে নিচে
দ্রুত কাজ করে,
ফের কিছু সাইন পিছে, বিশেষ ব্যবহার আছে
ছেড়ে-চেপে ধরে।শুধু ভাই তাই নয়, আরো বেশ কী রয়
বিশেষ করে কিছু কাজ,
আলাদা আলাদাভাবে, কাজ সেটা করে যাবে
ভিন্নতা পায় কিছু সাজ।কভু সে বাংলা লিখে, ঠকঠক শব্দটাকে
কভু আরবি-ইংরেজি,
লিখে ফের ভারি ভারি, সহজ ও কঠিন যারি
কভু লিখে ইজি।এভাবে চলে সে লিখে, জীবনের প্রতি বাঁকে
সাহিত্য-কবিতা,
কভু অভ্রতে কভু বিজয়ে, দ্রুততার ছন্দময়ে
জীবন-সবিতা।14 Comments -
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


অভিনন্দন