Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • বাজার দর
    _আবুল হোসেন

    বাড়ছে দাম
    অবিরাম
    চালের ডালের তেলের নুনের
    হাঁড়ির বাড়ির গাড়ির চুনের
    আলু মাঙ্গা বালু মাঙ্গা,
    কাপড় কিনতে লাগে দাঙ্গা,
    উঠছে বাজার হু-হু করে সব কিছুর-
    আঁকের শাকের কাঠের পাটের আম লিচুর
    খাওয়ার জিনিস শোয়ার জিনিস-
    পরার জিনিস মরার জিনিস-
    কিছু ছোঁয়ার সাধ্যি নাই
    ঘাটতি কেবল যেদিক চাই
    অভাব শুধু নাই মানুষের-
    চাই কত মণ, চাই কত সের,
    আণ্ডা চাও বাচ্চা চাও
    জোয়ান বুড়ো-আসল ফাও
    চাহিদা নাই মানুষগুলার
    কেবলি তার পড়ছে বাজার।

    6
    5 Comments
Skip to toolbar