-
দিক বিজয়ী, ক্লান্ত সু জন
কহে “ওহে মহাজন, তুমি গুরুজন,
আজি মিটাও মোর জ্ঞান তৃষ্ণা”,
বহু পথ ঘুরি, আজি কতকাল হইলো ছাড়িয়াছি বাড়ি –
তৃষ্ণার্ত প্রাণ , মিটে না তৃষ্ণা জিজ্ঞাসা বিনা।
মৃদু হাসিয়া কহেন মহাজন ” ওহে সুজন
কি তব হতাশা? কি দুরাশা ? কহ এই ক্ষুদ্র জনে,
উত্তরে যদি তব না মিটে পিপাশা –
ক্ষমা করিও তব নিজ গুনে ! ”
শুভ যোগ লভিয়া কহে সুজন ,
“ওহে মহাজন ,আজি আসিয়াছি বহু জগৎ ছাড়ি
ভালোবাসা ভালোবাসা শুনি কহে সুধীজন,
আমি না জানিলাম ভালোবাসা,
আর না জানিলাম নারী ! ”
মৃদু হাসিয়া ,স্মৃতি ঘটিয়া কহেন মহাজন,
“ওহে সুজন, ভালোবাসা বিষম প্রকৃতি
বাহিরে দেখিতে ফাঁপা, ভিতরে সমুদ্র
ডুবিলে অতলে, আসক্ত প্রাণ চাহিবে না কভু নিষ্কৃতি
কহিল পুনশ্চ , “শুনো হে সুজন
নারী হইলো শীতল বৃক্ষ ছায়া
ভরা শীতল সমুদ্র বারি,
তাহাতেই জন্ম তব , মৃত্যুও তাহাতেই
মোহ- মায়া – কামনা আর মমতার ছড়াছড়ি!
খানিক ভাবিয়া, জিজ্ঞাসে পথিক,
ওহে মহাজন, তুমি জ্ঞানীজন,
এবার কহ দাসেরে, “প্রেম কাহাকে বলে?
প্রেমিক প্রেমিকা’ই বা কিরূপ স্বরূপ –
প্রেমে ডুবিয়া নিজ প্রাণ মুহুর্তেই উৎসর্গ করে?”
অট্টহাসি হাসিয়া, কহে মহাজন
শুনো হে সুজন, প্রেম হলো তীব্র নেশা
মদ,বিড়ি,আফিম অতিক্ষুদ্র সেথায়
ক্ষুদ্র বিচ্ছেদে প্রাণে জাগিয়া উঠে সেথায়
ক্ষণে ক্ষণে মরণ নেশা ।
– “আর প্রেমিকা কাহাকে কয় ? ”
কহে, মহাজন , তবে শোনো হে সুজন
আমি প্রেমিকা বলি তাকে ,
যে আক্ষেপহীন শীতল চুমু খাইতে পারে –
ইট -নুড়ি – পাথর ভাঙ্গা পুরুষের ফোস্কা পরা হাতে;3 Comments
Friends
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
মাহ্দী সাকিব
@mahdi-sakib
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
তানভীর আলম হীরা
@t-a-hira
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Md Ashfak Sayed
@ashfak
Drako Shajib
@drako
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon


প্রেম ও প্রেমিকার সংজ্ঞাটা ভালো লাগলো! শুভেচ্ছা নেবেন!