Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    • 4 years, 1 month ago

    পিতার পত্র- ১
    স্নেহের পুত্র,
    পত্রে আর্শিবাদ রইল। আশা করি ভাল আছ। তুমি হয়তো টাকাগুলো পেয়েছো। বেতন তুলতে দেরী হল এবং অফিস বন্ধ থাকার কারনে তোমার কাছে টাকা পাঠানো হলো না। সফিউলের [ সে একজন আমার বাবার ছাত্র, ঢাকায় থাকে এখনো ] সাথে আলাপ হয়েছে । সে আগামী ৪/৪/১৯৯৯ ই তারিখে ঢাকা যাবে। তাই তার হাতে হাতে —- টাকা পাঠাবো। —- —
    আমাদের এলাকায় দারুণ খরা, এখনো কোন বৃষ্টি নাই। ইরি আবাদ প্রায় বন্ধ। আমরা বাড়ীতে সকলেই ভাল আছি। তুমি হয়তো দারুণ কষ্টের মধ্যেই আছ। কিন্তু কি করবে? সবকিছুই মেনে চলতে হয়। বাড়ী আসো । পরবর্তীতে যেন এ অবস্থা না হয় সে চেষ্টা করা যাবে। শুধু প্রার্থনা করি ঈশ্বর যেন তোমার মনোবাঞ্চা পূর্ণ করে।
    তোমার অসাধারণ সাফল্যে আমরা খুশী।তোমার এ সফলতা যেন চিরদিন বজায় থাকে। মনেরেখো ”ভক্ত বাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন।” শুধু ধর্ম মেনে চলবে; নীতিতে অটল থাকবে। তবেই উন্নতি। ”

    তোমার কুশল কামনায় শেষ করছি।
    ইতি
    তোমারই পিতা।
    নোটঃ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় , বাবা আমাকে পত্র লিখতেন ; ২০১৮ সালে বাবার মৃত্যুর পর , পুরাতন কাগজ পত্র খুঁজতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাগজ পত্রের মাঝে আমার লিখা ও আমাকে লেখা পত্রগুলো খুঁজে পাই , দেখতে পাই একজন মধ্যবিত্ত ও শিক্ষক পিতার হা-হা -কার! সাহিত্য মূল্য বিবেচনায় সেগুলো প্রকাশ করছি – আমার পিএইচডি শেষ হলে বই আকারে প্রকাশ করার ইচ্ছা ; বাবা চেয়ে ছিল আমি যেন পিএইচডি করি দেশের বাহির হতে, যা সম্পন্ন করছি, বাবা মা কেউ আমার এ ডিগ্রী দেখে যেতে পারলো না , সেই দুঃখ আমাকে জ্বালায় প্রতি রাতে প্রতিনিয়ত । কিছুটা সম্পাদন করে প্রকাশ করা হবে ধারাবাহিকভাবে ।

    4
    5 Comments
Skip to toolbar