-
🍁 আত্মকাহন ☘️
============
-মানুষ দূর থেকে অনেক সুন্দর হয়, তবে তাদের খুব বেশী কাছে গেলে তুমি হয়তো হতাশ হতে পারো ,
-কিংবা সময় এর পরিবর্তে বিরক্তও হতে পারো ,
-হয়তো তোমার প্রত্যাশার সাথে বাস্তবতার ব্যবধান, তোমায় আঘাতো দিতে পারে !
-তখন অযথাই ভালো কথাগুলোতেও তিক্ততার সুর খুঁজে পাবে ।
-তোমার উৎসবে কেনা নতুন জামাটি, প্রথম কটিদিন পড়ার অনুভূতি টুকু, কেন কিছুদিন পর ফুরিয়ে যায় ?
-কেনইবা আগের মতো আর আয়রন দিয়ে যত্ন করে, আলমারিতে আগলে রাখার আগ্রহ হারিয়ে যায় ?
-বলো কেনইবা প্রিয়ার কাজল চোখের পানে চেয়ে, আর কবিতা বলতে ইচ্ছে করেনা ?
-যার চোখে আগে সেই তুমি, পুরো পৃথিবীর সৌন্দর্যের মুগ্ধতা খুজে পেতে !!
-কেন আর এখন তার আঁচল তলে, খুনসুটিময় হাসি আনন্দের, সময় হয়ে ওঠেনা তোমার ??
-আসলে চির সত্যে তো এটাই, পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে সবাই দরিদ্র, কারন কারো কাছেই সুখ চিরস্থায়ী নয় ;
-আসলে পৃথিবীতে সুখ বলতে কোন কিছুই নেই, যা আছে তা কেবল অনুভূতি আর অভিনয় ।
-তুমি কি জানো প্রায় প্রতিটি কাজ কিংবা সময়ের শুরুরা হয় প্রচন্ড চটকদার, কিন্তু আবেগ আর আগ্রহ ফুরিয়ে গেলে সবি যবন।
-সবি অযথা, অর্থহীন অভিনয় !
-তাই সুন্দর সময়
গুলো পৃথিবীতে ক্ষণিকের জন্য হয় ,
-আর সেই সুন্দর সময়
গুলোকে মানুষ, স্মৃতির পটে বয়ে বেড়ায় সারাটা জীবন ,
-বারংবার স্মরণ করে, আনন্দে নিজের চিত্তকে বিনোদিত করার জন্য ।
-তবে আমি বিশ্বাস করি, মানুষের ফেলে আসা সময়ের দিকে ফিরে না দেখে, নব আনন্দঘন স্মৃতি গড়তে শেখায় , -নিজেকে আরো চমৎকার, অসাধারন দুঃসাহসিক অভিজ্ঞতা উপহার দেয়ায় !!
-যাক না জীবন, হারিয়ে যাক সময় তার নিজ গতিময়তায় ;
-আমার আমিকে আমি নাহয়, আগলে রাখবো আমার ইচ্ছের রাজ্যে ,
-আমার ভালোবাসা আমার জন্য, আমাকে ঘিরেই গড়ে উঠুক না ,
-আমিতো আর আমাকে ফেলে চলে যাবোনা, পুরোনো হয়ে যাওয়ার অজুহাতে !
-নিজেকে ভালোবাসতে শেখা আর যাইহোক অপরাধ নয় ,
-তাই যেন রেখো আগামীর সকল সূর্যোদয় থেকে গোধূলি তোমার ।
-চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে বেচে থাকো ;
-নতুনত্বে তোমার হৃদয় ভরে উঠুক ,
-ইতি, তোমার নিত্য শুভার্থী ।26 Comments-
-
-
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।
ফয়জুর হবে

ফয়জুর রহমান খান
B.B.A (Hon's) Department of Management
এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।
Friends
সায়মা নোর
@t07178341gmail-com
মোহাম্মদ নোমান
@nomankhalovi
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মো: নাজমুল আখতার
@faith
নন্দিনী
@nandini-chowdhuri
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Syed Farah
@syedfarah
Shoriful Shoron
@shoriful-shoron
চাঁদ সদাগর
@chand_sodagor





সুন্দর লেখনিতে মুগ্ধ প্রিয় কবি।