Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    4 years ago

    এখনও এখানেই আছি

    আমি বরাবরই লাপাত্তা, আমি বরাবরই অসম্পূর্ণ,
    মহাশূন্যের শেষপ্রান্তে দাঁড়িয়ে প্রতিধ্বনিত হই কেবল বিস্মৃত হবার অপেক্ষায়,
    আমি নিলীন, আমি ঊন, আমি অকারন,
    আমি উপেক্ষিত আজও যেমনটা আমি গত রাতেও ছিলাম,
    তবুও তোমার অবচেতনে তোমার নাছোড় দুঃস্বপ্ন আমি।
    আমি কোন কালেই শৈল্পিক ছিলাম না,আমি আধখেঁচড়া,
    তোমার স্মৃতির বুকশেলফে অযত্নে জমে থাকা ধুলো আমি,
    বিস্মৃত হই বিদুৎ এর চাইতেও দ্রুত।
    আমি বিচ্ছিন্ন, আমি নির্বাসিত
    ইথারের কোন গোলযোগ হেতু যদি তুমি শুনে ফেলো আমার বয়ান,
    তুমি কি পারবে আমার নিঃসঙ্গতাকে পরাস্ত করতে? আমার আবেগকে অসাড় করতে?
    উল্টো প্রশ্ন হতে পারে কেন?
    আমি এখনো এখানেই আছি, সেই প্রারম্ভে,
    যদিও আমি আদ্যপান্তই আত্মঘৃনিত জন,
    কারন আমার সাহস আমার হৃদপিন্ডের আরেক কুট ধাঁধা,
    আমি পাহারাদার,সেই একচিলতে স্বর্গ স্বপ্নের, যা আটকে গেছে বাস্তবতার প্রাচীন ইমারতে,
    অপূর্ণ স্বপ্ন, আমার একক দুঃস্বপ্ন।
    আমার জীবনের উদ্দেশ্য বিদ্যমান, আমার আত্ম স্বাধীনতার সৌন্দর্যের সীমাব্ধতায়,
    আমি আমার সকল ভুলের যোগফল,
    আর এ আত্মস্বীকৃতি আমার শক্তি,আমার একমাত্র শ্রী,
    আমি এখনও নিরুদ্দেশ,
    আমি এখনও অসম্পূর্ণ,
    তবুও আমি এখনও এখানেই আছি।

    5
    2 Comments
    • অনেকদিন পর লিখলেন কবিবন্ধু! সেই চেনা অনুভূতি, ভাবনাগুলো খুঁজে পেলাম আপনার লেখায়। ভালোবাসা নেবেন!

Skip to toolbar