-
কফি আড্ডা,
না না কফি ফ্রাই আড্ডা,
গরম কফিতে চরম তৃপ্তির চুমুকে
দুঠোট আর কাপের ভালোবাসার পরশে
চারপাশ যেনো রঙিন হয়ে উঠছে,
আমি যেতেই দেখি কফির আড্ডা জমে উঠেছে বেশ
চলছে খোশ মেজাজে আলাপন।
বুড়িগঙ্গা নদীর পারে, একটা রেস্টুরেন্টের ডেকোরেশন ছাতার নিচে, পাশের টেবিলে বা পাশ থেকে প্রদীপ দা, অরূপ দা, কৃষ্ণ দা, সবুজ দা, একজন গেস্ট আর মৃণাল মামা ভালোলাগার বিকালটায় প্রকৃতির মাঝে হারিয়ে নিজেদের মনের ক্যানভাসে আপন মনে রং তুলির আঁচড় দিতে দিতে সেরে নিচ্ছে গল্পের ঝুড়িতে থাকা যত না বলা গল্পঃ।
এদিকে আমাদের টেবিলে আমি আর আমার ডান পাশে চন্দন, দীপঙ্কর এবং আমার বাম পাশে আরও দুজন মিলেও কম যাইনা বিকালের সৌন্দর্য উপভোগ করতে।
বাঁধ সাধে মশার দল, দল বেঁধে আক্রমণ, হাতে পায়ে মুখে হাঁটু উরু বুক পিঠ সবখানে
ভালোবাসার আদরের পরশ বুলায় মরার মশা।
এমন সময় পাশের টেবিল থেকে অরূপ দা বলে উঠলেন, চন্দন শুধু কি কফি ই থাকবে নাকি অন্য কিছু অর্ডার হবে?
চন্দন বললো অন্য কিছু চাইলে যে ২০-৩০ মিনিট অপেক্ষা করতে হবে। পাশের থেকে মৃণাল মামা বললেন প্রয়োজনে ২ ঘণ্টা বসবো তা ও না খেয়ে যাবেনা।
এই কথা শোনার পর চন্দন আর বসে থাকতে পারলো না, উঠে গিয়ে অর্ডার দিয়ে আসলো। খানিকক্ষণ বাদে মশার কয়েল ও আসলো, এবার মশার যন্ত্রণা থেকে কিছুটা রেহাই পাওয়া গেলেও মিল্লনা হাত পা ছুরে ব্যায়াম করা থেকে রেহাই।
প্রায় ৩০ মিনিট বসে আবার সেই প্রকৃতি, গল্পঃ আর মশা মিলে সন্ধ্যা নেমে এলো, চারিপাশে ঝলমল আলোর বৃষ্টি প্রকৃতিকে যেনো ভিন্ন রূপে সাজিয়ে দিল।
চলে এলো চন্দনের অর্ডার করা সদ্য তরতাজা ভাজা চিকেন ফ্রাই, একটু পরেই যোগ হলো সফট ড্রিংকস,
তারপর আমার ডান পাশে বসা দীপঙ্করের বড়ো শখ হলো আলু ভাজা যাকে নাকি বিদেশি ভাষায় বলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে।
খাবারটার মান ছিল মোটামুটি। যাই হোক বাকি সব কিছু মিলে সময়টা ছিল দারুন এক বিকালময় গোধুলিমাখা সন্ধ্যা।
ধন্যবাদ দিতেই হয় চন্দনকে প্রকৃতির সৌন্দর্য আর কৃত্রিম খাবারের মাঝে সংযোগ স্থাপন করে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য।
সর্বোপরি তার মালিবাগের সাস্থের হানি ঘটানোর জন্য আমরা বাকি ১০ জন ই দায়ী……
পুনরায় আরও ভালো কোনো চাই……… আড্ডার প্রত্যাশায়
অপেক্ষার প্রহর গুনতে থাকলাম আমরা ১০ জন।7 Comments
Friends
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Drako Shajib
@drako
ahsan habib
@habib083015
Shonchita
@shonchita
মালিক ফাহাদ
@m-m-fahad
Neel tripura
@neel
Jubayer Al Mahmud
@jubayer
Foyzur Khan
@foyzur-khan
Nipun Chandra
@nipunch


সুন্দর অভিজ্ঞতা… জায়গাটা কোথায়?