Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    3 years, 10 months ago

    পিতার পত্র—৩
    প্রিয় পুত্র,
    পত্রে শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। আর তোমার পত্র পেয়েছি। এবার পত্রে একটু উত্তাপ ছিল যা আগেকার পত্রে ছিল না। হয়তো জানো দুঃখকে বরণ করা এবং সত্যের আদর্শে অটল থাকাই হল সনাতন ধর্মের বৈশিষ্ঠ্য।
    তোমার পরীক্ষা নিশ্চয় ভাল হচ্ছে। আর্শিবাদ করি ঈশ্বরের কৃপায় পরীক্ষা ভাল হোক। রাগ বা ক্রোধ করে তো থাকা চলবেনা। বরং বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই তো আসল কাজ।
    আজকেই বেতন তুলে এবার —- টাকা পাঠানো হল। তুমি তুলে নিও। এগিয়ে যাও, সমস্ত বাধা অবসানের পথে। এ মুহুর্তে ভিন্ন চিন্তা বা (—) হওয়া মোটেই সমীচীন হবে না। জুনের বেতন এ মাসের শেষে হতে পারে। কাজেই হতাশা বা দুর্ভাবনার কোন কারণ নাই।
    বৃষ্টি ভাল হচ্ছে, বন্যা হয় নাই। জমিতে চারা লাগানো কিছু বাকী আছে। বাড়ীতে সকলেই ভাল আছি।
    তোমার শুভ কামনায় এখানেই শেষ করছি।
    ইতি
    তোমারই পিতা
    বিঃদ্রঃ বাড়ীতে যখন আসবে তখন চা [ আমি সিলেট এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র] গাছের চারা নিয়ে আসবে। যা তোমার স্মৃতি আগামীতে বহন করবে।

    4
    1 Comment
Skip to toolbar