Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • শূন্যতা

    চারপাশে এত আনন্দ, কোলাহল, ব্যস্ততা
    তবুও জীবন টা কেমন জানি শূন্য মনে হয়।
    জীবনের এই আনন্দ-উল্লাসে,কর্ম ব্যস্ততায় ডুবে আছি সারা দিন
    আশে পাশে কত মানুষ, কত রঙ্গীন স্বপ্ন দেখি প্রতিনিয়ত
    ছুটে যাই চিত্র-বিচিত্রময়তার মাঝে
    তবু একটা সময় কেন যেন সবকিছু থেকেও নাই….
    কেন যেন সবকিছু শূন্য শূন্য মনে হয়।

    চারপাশে এত আলো, আলোয় উদ্ভাসিত সম্মুখ,
    অবারিত আকাশ, বিস্তীর্ণ ধূসর প্রান্তর; সবুজে মেলায়িত
    চাঁদের আলোয় স্নিগ্ধ পৃথিবী; সূর্যকীরণে ব্যাপীত চারিপাশ
    এত কিছুর পরও……
    কেন যেন মনে হয় শূন্যতা গ্রাস করছে….অন্ধকার আর বিষন্নতায়
    ঐ আবার সব যেনো শূন্য শূন্য মনে হয়…..।

    11
    6 Comments
Skip to toolbar