Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    ছোট্ট খোকা
    হালিমা বিনতে খালেক

    এক যে ছিল ছোট্ট ছেলে
    খোকা তাহার নাম,
    দেশের তরে জীবন দিল
    বাঁচিয়ে বাংলার মান।
    শেখ মুজিবুর রহমান।

    করল কত কারা বরণ
    দেশের কথা ভেবে,
    ইতিহাসে স্বর্নাক্ষরে
    নামটি লেখা রবে।

    সাদা মাটা জীবন তাহার
    নেইতো অহংকার,
    কথায় যেনো জাদু মাখা
    ভাষনে হুংকার।

    তারই ডাকে সাড়া দিয়ে
    বাঙালি জনতা,
    শত্রু থেকে ছিনিয়ে আনলো
    বাঙালীর স্বাধীনতা।

    বাংলার যোগ্য নেতা সে যে,
    বাঙালি জাতির পিতা,
    তাহার জন্যই পেলাম মোরা
    বাংলার স্বাধীনতা।

    স্বাধীন হলাম,বিজয় পেলাম
    সবই তাহার তরে,
    তাইতো আজ বাংলার মানুষ
    তাকেই স্মরণ করে।

    9
    3 Comments
Skip to toolbar