Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 10 months ago

    কবিতাঃ ৪০০
    নরকে বসে দেই বেহেস্তের হাসি
    —————————————————-
    যাচ্ছে দিন তিন বেলা
    অনাহারে অর্ধাহারে দীর্ঘশ্বাস
    ডাকছে কত হুর-পরি
    হাওয়া কিনে খাই প্রাণ ভরি।

    চারদিকে হাহাকার ব্যভিচার
    বাড়ছে দাম আহারের নিত্য
    দেখেনা কেউ নরক জ্বালার কষ্ট
    আশার বাণী বেহেস্ত ছুঁই নিত্য।

    প্রাণ যায় অভিশাপে
    জন্মান্তরের পাপে
    সুখ তাই বিলাসীতা
    নরক বাসই সত্য।

    চেয়ে চেয়ে দেখি
    নরকে ঢুকছে সব
    হায় হায় সুখিজন সদলবলে
    নরকেও ঠাঁই নেই শয়তান দখলে
    তাই দেখে,নরকে বসে দেই বেহেস্তের হাসি ।

    6
    2 Comments
Skip to toolbar