Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years ago

    ১৫ই আগস্ট

    আজ সেই নীল বেদনার দিন,
    হে জনক প্রিয়, তোমাকে হারিয়ে ফেলার দিন।
    কষ্টের বাষ্পে জমাট বাঁধা তুহিনের পাহাড়ে,
    আজও তুমি রয়েছো চিরায়ত শ্রদ্ধায় সমাসীন।
    এক বুক রক্তগঙ্গায় স্নাত ছিল সেদিন আকাশ
    কালো বাষ্পের ধূলিকণায় কী ভীষণ লজ্জিত ছিল বাতাস!
    যে আঁধারের অর্গলে বন্দী পাখিকে দিয়েছ তুমি মুক্তির ছন্দ ;
    আলোর প্রজাপতির মত পাখা মেলার আনন্দ,
    কুহেলীমাখা ঝরা পল্লবে করেছ সবুজের সঞ্চারণ,
    আতঙ্কিত পাঁপড়িপাতায় দিয়েছ সাহসের সঞ্জীবন,
    সেই তুমি হারিয়ে গেছ নিঠুর রক্ত কেলীর খেলায়।
    তবু আজও মহীরুহের শীতল ছায়ায়
    অদ্রির বিশালত্ব ও সাহসিকতায়
    বুক দিয়ে রেখেছ মোদের আগলিয়ে
    হৃদয় ক্যানভাসে জলতুলির ছোঁয়ায়
    শরতের নির্মল নীলিমার মায়ায়
    মিশিয়ে সব মাধুরী ও কল্পনা
    এঁকেছিলে লাল সবুজের আলপনা
    ইতিহাসের পাতায় গড়েছ একটি স্বাধীন মানচিত্র
    শক্ত করে ধরে রেখেছিলে বাংলার অরিত্র
    তোমার মধ্যে ছিল সূর্যের তেজস্বীতা,
    তমিস্রার কুঠুরী থেকে নিয়ে দীপককে আবিস্কারের উদ্দামতা,
    তাই একটি নক্ষত্র উপহার দিয়ে
    সহস্র তারার ভিরে তুমি গিয়েছ হারিয়ে
    ঘুমিয়ে থাক পিতা আলোর চাদরে,
    যুগ যুগ ধরে বিনম্র শ্রদ্ধা তোমার তরে।।

    12
    9 Comments
    • বিষয়ভিত্তিক অনবদ্য সংমিশ্রণ হে প্রিয়, অনেক শুভকামনা রইলো তোমার জন্য।

    • মুজিব মানে বাংলাদেশ।

    • শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • তুলট ও তুলট পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

    • চমৎকার।

    • অভিনন্দন!

Skip to toolbar