Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    3 years, 9 months ago

    অবিদ্যমানতা
    হাসনাত সৌরভ
    =====================

    একদিনের জন্য ছেলেটাকে বিক্রি করে দিয়ে রুমানার খারাপ লাগছে না। যেই সময় যাচ্ছে, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে নিজে থাকে সেটা কোনো বিষয় না। কিন্তু ছেলেটার বয়স সাত। তাকে এভাবে রাখতে রুমানার কষ্ট হয়। রুমানা যেই বাড়িতে কাজ করে সেখানকার গৃহকর্ত্রী হঠাৎ করে আজ এরকম প্রস্তাব পেশ করল। একদিন বাচ্চাটা দিতে হবে। বিনিময়ে আট হাজার টাকা দেওয়া হবে। রুমানা আসলে ফ্রি-ই দিত। এ ধরনের বড়লোকের সঙ্গে মিশে যদি একবেলা খাওয়া যায়, কিছু ভালো পোশাক পরা যায় তাতে ক্ষতি কী?

    রুমানা টাকার ব্যাপারে আর উদারতা দেখায় নি। স্বামী অন্য জায়গায় বিয়ে করলেও মাঝেমাঝে এসে টাকা চায়। এ জন্যেই হয়তো এখনও আসে। রুমানার ইচ্ছা করে না সে চলে যাক।

    দুপুর থেকে রুমানার কেমন খালি খালি লাগতে লাগল। খুপরিতে মাত্র দুইজনেরই জায়গা হয় না তবুও তার খালিখালি লাগছে। অন্য সময়ে ছেলেটা নিজে শোয়ার জন্য মার কাছে আবদার করত। আজ নিজে ভালো জায়গা নিয়ে শুয়েও ভালো লাগছে না। বিকেলবেলা ছেলের দলবল এসে ওর খোঁজ করল। আজ মার্বেল টুর্নামেন্ট। রুমানার ছেলে টপ স্ট্রাইকার। রুমানার মনই খারাপ হয়ে গেল।

    রাত দশটার দিকে গাড়ি এসে বস্তির সামনে থামল। রুমানা দেখল গাড়ি খুলে দিতেই তার ছেলে তার দিকে দৌড়ে আসছে। ছেলে এসেই রুমানার পা জড়িয়ে ধরল। রুমানার সারাদিনের একাকিত্ব নিমেষে কেটে গেল। ছেলেটার গায়ের দামি শার্ট আর প্যান্টও কোনো বিলম্ব সৃষ্টি করল না।

    ভদ্রমহিলা অনেকক্ষণ দাঁড়িয়ে এসব দেখছিলেন। এইবার বললেন— তোমার ছেলেটাকে আমার আজ খুব ভালো লেগেছে। ওকে পুরোপুরি বিক্রি করবে? আমি ভালো পেমেন্ট করব।

    ছেলে অতকিছু বুঝে না। সে এর মধ্যেই তার সঙ্গের ছেলেপেলেদের খুঁজে বের করে নিজের পরনের জামা দেখাচ্ছে। রুমানা একটুও দেরি না করে বলল— এক্কারে না। প্রতি মাসে ভালো করে দেওন লাগবি।

    ছেলেটার বাবা পরের সপ্তাহেই যে আসবে। হাত একদম খালি।

    @হাসনাতের হস্তাক্ষর

    12
    7 Comments
Skip to toolbar