-
আমার জীবনের একটি মজার ঘটনা
রাকিবুল হাসানআমি তখন মাত্র ইন্টারমিডিয়েটে পড়ি। কিছুদিনের জন্য ঢাকার বাইরে একটা ক্যাম্পেইনে যাওয়া হয়েছিল। সেখানে একটা কক্ষে আমি সহ 7জন ছেলে থাকতাম।
একদিন বাহার নামে একটা ছেলের মানিব্যাগ থেকে 2000 টাকা হারায় গেল। আমাদের সুপারিন্টেনডেন্ট এর কাছে বিষয়টা উপস্থাপন করা হল।
বাহার খুব বিমর্ষ হয়ে পড়েছিল। আমাদের সুপার সবাইকে খুব ভালো করে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ স্বীকার করলো না। সুপার বললেন, ঠিক আছে, এটা রাতেই বের হবে।
সন্ধ্যার দিকে সুপার সাহেব 7টা কাঠের কাঠি নিয়ে আসলেন। আমাদের প্রত্যেককে একটা করে দিয়ে বললেন, আয়না শাহ বাবার দরগাহের একজন পীর সাহেবের পড়া কাঠি এগুলো। প্রত্যেকে নিজের কাঠি নিজের কাছে রাখবে আজ রাতে। কারণ যে বাহারের 2000 টাকা নিয়েছে তার কাঠিটা আজ রাতের মধ্যেই মাপা 1ইঞ্চি লম্বা হয়ে যাবে।
আমরা সবাই খুব সতর্কতার সাথে নিজেদের কাঠি হেফাজত করে রাখলাম। সকালে যখন সুপার সাহেব সবার কাঠি নিয়ে ডাকলেন, তখন দেখা গেল কারো কাঠিই লম্বা হয়নি তবে বিনোদ(ছদ্মনাম) এর কাঠি ঠিক 1ইঞ্চি খাটো হয়ে গেছে।
ব্যস, পুরো বিষয় পরিস্কার।9 Comments-
-
পরিস্কার না তো!? বলতেছি। যার কাঠিটা এক ইঞ্চি ছোট ছিল, সে আসলে তার কাঠি এক ইঞ্চি বড় হয়ে যাবার ভয়ে রাতেই এক ইঞ্চি মেপে কেটে ফেলেছিল। একটা জড় পদার্থ কাঠি হুদাই বড় হয়ে যাওয়াটা ছিল অবান্তর, কিন্তু চোরের মনে ছিল বিস্তর ভয়।
-
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
আবির রাইয়ান সামি
@abir-raiyan-sami
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Fazilatunnesa Nadia
@nadia-2
Mubarra Ayesha Chowdhury
@mubarra45
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain



দারুন ।