Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “কারন ছাড়া কেউ মরে না“
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    কারন ছাড়া মরেনি কেউ
    এই বিশ্বে কভু
    সবার জন্য এটাই নিয়ম
    মঞ্জুর করেন প্রভু ।
    কেউ মরছে জলে ডুবে
    কেউ মরছে পুড়ে
    কেউ মরছে রোগ বালাইতে
    কেউ আকাশে উড়ে ।
    কেউ মরছে ভূমিকম্পে
    কেউবা ছাপা পড়ে
    কেউ মরছে হার্ট এটাকে
    কেউ মারছে খুন করে ।
    মরার সময় ব্যস্ত সবাই
    অনেকে হই অন্ধ
    মরার পড়ে আলোচ্য হয়
    কে ভাল কে মন্দ ।
    কারন ছাড়া মরবে কি কেউ
    কারও নাই তা জানা
    মারা বাঁচা গল্প কেবল
    দোষ দেয়া তাঁর মানা ।

    6
    4 Comments
Skip to toolbar