Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    4 years ago

    জীবন মানে
    রিজভী আহমেদ

    জীবন মানে বেঁচে থাকা, জীবন মানে গান,
    জীবন মানে সুরের মূর্চনা, জীবন সেতো প্রাণ।
    জীবন মানে আত্ম যন্ত্রণা, জীবন মানে কষ্ট,
    জীবন মানে খেলার ছলে জীবন হয় নষ্ট।
    জীবন মানে গল্পকথা, জীবন মানে কাব্য,
    জীবন মানে কেনা-বেচা জীবনেরই দ্রব্য।
    জীবন মানে সফলতা, জীবন মানে ব্যর্থ,
    জীবন মানে পরের তরে নিহিত জীবনের স্বার্থ।
    জীবন মানে উপন্যাস, জীবন মানে পত্র,
    জীবন মানে আশার আলো, জীবন মানেই গোত্র।
    জীবন মানে জীবনের টান, জীবন মানে প্রেম,
    জীবন মানে তাসের ঘর, জীবন মানে গেইম।
    জীবন মানে সকল কিছু, জীবন মানে শূণ্য,
    জীবন মানে পাপকর্ম, জীবন মানে পূণ্য।
    জীবন মানে জীবন জানে, জীবন মানে রোল,
    জীবন মানে স্বার্থকতা, জীবন মানেই ভুল।
    যার জীবন তার কর্মে গড়া জীবন মানে শ্রেষ্ট,
    কারোও জীবন উত্তম হয়, কারোও নিকৃষ্ট।

    5
    3 Comments
Skip to toolbar