Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    3 years, 10 months ago

    ব্যক্ততা
    রিজভী আহমেদ

    প্রাণের অধিক মায়া করিছিনু যারে
    সেতো আমার ছিলনা কভু।
    তবু বিশ্বাসের এক অবাক নিদর্শনে
    বেঁধেছিনু মোর কলিজা প্রান্ত ডোরে।
    বুকের ব্যাথায় চোখের কোণে সৃষ্ট বিন্দু জলে
    যার স্বপ ছিল শুধুই স্বপ্ন নিছক স্বপ্নের ঘোর।
    আমি আজও ভোরের প্রথম আলোকে অনুভব করি তাকে,
    সবুজ ঘাসে বিন্দু শিশিরে খুঁজে ফিরি তার মায়া মুখ।
    তপ্ত মরুর গুপ্ত বালির ভাঁজে সুপ্ত ধূসর বিষাক্ত বিছা
    অপেক্ষায় তার শিকার আহ্বানে।
    আমিও সেরূপ বেঁধেছি স্বপ্ন তোমায় ধরব বলে।
    তাই কোটি প্রাণের মুক্ত বিহঙ্গণে সদা মোর সঞ্চিত ভালবাসা।
    তুমি তোমার যতরে আপন ভাবিয়া ধারিছ যাহারে সদা,
    আমি তাহার তুল্য হই বিমূল্য নিকৃষ্ট ধূলাসম।
    তুমি সুন্দর, তবে আমি তাহার পূঁজারী নহে।
    তুমি একক রূপী বিশ্ব তলে সৃষ্ট খোদার জীব।
    তবে তুমি অনন্য বটে।
    তুমি তুলনা তোমার নিষ্প্রভ প্রাণ মুহূর্তে পাও চেতনা,
    তোমার আশে শত যুবাগণ বাঁধিয়াছে প্রেম বাসনা,
    সূচনা যেথায় ভেঙ্গে হয় খান, যবনিকা মরিচিকা,
    আশারত মন জানে সবি ক্ষণ জীবন বিভীষিকা।
    আজ এই বার দেখিতে তোমার যোগল চক্ষুদ্বয়ে,
    জগৎ জুড়িয়া তোমায় হেরিয়া নাহি মিলিয়াছে ভয়ে।
    তুমি লুকায়িত রূপ তাই সদা চুপ গোচরিত কোন দেশে?
    ক্ষণ আসিয়া আলোক ধারায় মিশিয়া প্রাণে ভুলিও আবার শেষে।

    5
    2 Comments
Skip to toolbar