Profile Photo

Risvy AhmedOffline

  • RISVY
  • Profile picture of Risvy Ahmed

    Risvy Ahmed

    4 years ago

    ভুল
    রিজভী আহমেদ

    যেখানে নদীর উত্তাল ঢেউ ভাঙ্গনে তুলে সুর,
    আমি হারিয়ে সেথায় বেঁধেছি বাসা, সেঁধেছি বহুদূর।
    কাননে যেখানে শত ফুল ফোঁটে ভ্রমরের আহ্বানে,
    আমি মৃত প্রাণ সবি হল ম্লান পঁচন ধরেছে মনে।
    গগনের পানে তাকিয়ে যখন গুনছো সুখের তাঁরা,
    আমার আকাশে মেঘ বাতাসে হয়েছি দিশেহারা।
    কবে জানি সেই মেঘ ঝড়ে হায় হয়ে বিঁশের বাঁশি,
    আর আমি, ব্যাথাসম সেই সুরে, হারাই অগোচরে খুঁজি স্বপ্নরাশি।
    স্বপ্ন আমার ধোঁয়াশার ন্যায় ক্ষণিকেই মিলে যায়,
    পড়ে থাকে শুধু মরু আর ধূ-ধূ বালুকা আপনায়।
    আশার তরে বিলিয়ে জীবন নিরাশার পথে হাটি,
    আশাহত মনে প্রতিটি ক্ষণে জীবন করেছি মাটি।
    তোমার হৃদয়ে বসতি গড়ার ইচ্ছে ছিল ভুল,
    তাইতো এখন নিয়ে ভাঙ্গা মন হারিয়ে খুঁজি কূল।

    6
    4 Comments
Skip to toolbar