Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    বাবা
    হালিমা বিনতে খালেক

    অভিমানি বাবা তুমি, অভিমান করে
    চলে গেছো বহুদূরে,কেমন করে?
    হারিয়ে খুঁজি তোমায় পৃথিবীর পরে
    কিছুই না করিতে পারি তোমারই তরে;
    তোমার জন্য বাবা মন কেমন করে।

    কত কষ্টের মাঝেও
    মোদের করেছো লালন,
    শত আবদার মিটিয়েছ তুমি
    যতনে করেছো পালন।

    শিশুকালে কত ঘুমিয়েছি
    তোমার কোলে রেখে মাথা,
    লাগতে দাওনি কভু
    এতটুকু ব্যাথা।

    মোদের ভার বয়ে নিয়ে তুমি
    নিজে হয়েছো শেষ
    মোদের গায়ে লাগতে দাওনি
    দু:খের কোনো রেশ।

    এতো ভালবেসে বাবা
    তুমি গেলে কোথা
    এ ভুবনের কোথায় গেলে
    পাব তোমার দেখা?
    ভালো থেকো বাবা তুমি
    ঐ পরপারে।
    জান্নাতি কানন হোক,
    তোমার ঐ নীড়ে।

    13
    10 Comments
Skip to toolbar