-
সাত ভাই চম্পা-পারুলের দেশ
সাত ভাই চম্পা-পারুলের দেশে
যাবো আমি রাঙা ঘোড়া বেশে।সেথা নাকি ভাসে মেঘ শিশিরের গায়
ভিজে দিয়ে যায় নাকি হাতের পাতায়
উড়ে উড়ে যায় নাকি পরীদের দল
যাবি নাকি আয় ছুটে একসাথে চল।নীলাকাশে সেথা নাকি পারুলের বাস
সাত ভাই চম্পার আলোর নিবাস
সেথা নাকি জমে খুব তারার আসর
চাঁদনীতে হেথা নাকি জোছনা বাসর!রঙধনু হেথা নাকি সাতরঙে হাসে
যাবো মোরা সেথা প্রজাপতি বেশে
সাত ভাই-চম্পা করিছে দাওয়াত
মন্দা-মিঠাই খাবো সাথে দুধ-ভাত।আয় ভাই,ওঠ বোন ভাঙ ওরে কাত
এখনি ডাকিবে পাখি রাঙা প্রভাত-
ঐ দেখ যায় ছুটে দূরে ডাকিনী
ছুটে ঐ ঘোড়া কার মন্দাকিনী।হেথা নাকি আলো জ্বেলে জোনাকিরা যায়
লাল- নীল রঙ মেখে প্রজাপতি ধায়
ছুটে যাবো সেই দেশে হাওয়ায় হাওয়ায়
দেখা হবে চম্পা-পারুল পাড়ায়।পরীদের সাথে মিশে ঘুরবো এলায়-
দিনশেষে ফিরবো সন্ধ্যে বেলায়।13 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


অসাধারণ কবিতা।শুভ কামনা রইল।