Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    • 4 years, 2 months ago

    মাকাল
    কামরুল ইসলাম

    ঘুরিবার তরে ঘরের বাহির বালক কতিপয়,
    সুদীর্ঘ পথ যাত্রা করিয়া কাটাইলো সংশয়।
    সড়কের সাথে বয়সী বনের মিলেছে সন্ধান,
    সবুজেরে লয়ে কালক্ষেপণ লক্ষ্যে প্রধান।
    বাঁকা গলির বাঁকে পড়ে বালকের পদধূলি,
    চলতি পথে মনে জাগে জীবনের ভুলগুলি।
    নহ সুন্দর বৃক্ষেরা, অসুন্দর তরু লতা,
    ক্লান্ত দেহ, উদর কহে ক্ষুধার কাতরতা।
    গহীন অরণ্যে হন্যে হয়ে অন্নের অন্বেষণ,
    লতায় লতায় বিস্তৃত ভোজনের আয়োজন!
    অতুল্য রূপ তোমারি ওগো, উজ্জ্বল রাঙ্গা ফল!
    নিশ্চয় তুমি অন্তরেতে ঠিক এতটাই নির্মল!
    পরক্ষণে উন্মোচিত গোপন বাস্তবতা,
    উজ্জ্বলতার তলে তোমার কুৎসিত নির্মমতা!

    আমি মাকাল চামড়ায় রূপ, অন্দরে প্রতারণা
    আমার মাংসে, রক্তে বহে জাতীয় বঞ্চনা।

    8
    4 Comments
Skip to toolbar