Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    • 4 years, 1 month ago

    পিতার পত্র—১২
    প্রিয় পুত্র,
    পত্রে আর্শিবাদ ও শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছ। পর সংবাদ তোমার লেখাপড়া ভাল ভাবে করে যাও। বর্তমানে গোটা এলাকা জুড়ে অনাবৃষ্টি চলছে। সামান্যটুকু চাষাবাদ বন্ধ হতে চলছে। জন জীবন অতীষ্ট। প্রচন্ড গরমে জীবকুল ক্লান্ত ও ক্লীষ্ট।
    সামনে আবার নির্বাচন। সবকিছু মিলিয়ে এক বিব্রতকর অবস্থা।
    তুমি শুধু জেনে রাখ । এগুলো তোমার দ্বায়িত্ব পূর্ণভাবে পালন কর। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে। সামনে কয়েকটা মাস , অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ। এতদিনের শ্রম ও সাধনা যেন বিফলে না যায়, সেদিকে খেয়াল রাখিও।
    তোমার কুশল ও মঙ্গল কামনা করে শেষ করলাম। তুমি সুখী হও।
    ইতি
    তোমারই পিতা

    পিতার পত্র—১১
    স্নেহের পরিমল,
    পত্রে আর্শিবাদ রইল। আশা করি ঈম্বর তোমাকে ভালভাবে রেখেছে। নূতন ঠিকানা সহ তোমার পত্র পেয়েছি।
    পরীক্ষা ভালভাবে দাও। ভগবান তোমার আশা পূর্ণ করুক। মনে রেখো যুদ্ধে হাত পা ভাঙ্গলে ক্ষতি নাই। মন ভাঙ্গলেই বিপদ। লক্ষ্য যেন ঠিক থাকে। ভক্তের অধীন ভগবান; তার প্রতি বিশ্বাস রেখো।
    আমরা বাড়ীতে সকলেই ভাল আছি। তুমি সুন্দর ও থাক, সুস্থ থাকো। তোমার কুশল কামনায় –
    ইতি
    তোমারই পিতা

    9
    12 Comments
Skip to toolbar