Profile Photo

Foyzur KhanOffline

  • Foyzur-Khan
  • Profile picture of Foyzur Khan

    Foyzur Khan

    • 4 years, 3 months ago

    🌿অনুযোগ🌼
    ==========
    আদমকে প্রভু সৃষ্টি করে, ঠাই দিলেন জান্নাতে ;
    হীরা-পান্না, মণি-মুক্তো ঘেরা, মেহেরাব পেল সজ্জাতে !
    অসংখ্য ফলের বাগান, কাননে ফোটে পুষ্পের ফুলঝুরি ,
    সুখের নীলিমায় পথ ঘাটে ছেয়ে থাকে, স্বর্ণের নুড়ি !
    প্রাসাদ মহল অজস্র আছে, নেই যার সীমানার বাঁধন ,
    রাজ মুকুটে ঘুরেফিরে সবুজ উদ্যানে, দেখে অজস্র রাজকীয় ভবন !
    এত আয়েশ-আরাম পেয়ও বিষন্নতায়, কেন তার মুখ মলিন ?
    কিসের অভাব হয়েছে তাহার, কিসের তরে চোখের পাতা হয়েছে ক্ষীণ ?
    হঠাৎ যেদিনে দেখিল আদম, হাওয়া নামের অপরূপা সেই নারী !
    তাহার আঁচলে পেল কোন সে সুখ, দিয়েছে প্রভু তারি ?
    এত সুখ আর ঐশ্বর্যেও যদি, আদম না পায় শান্তি !!
    আমি তবে কেন এই আবদ্ধ একলা ঘরে, খুঁজে পাবো প্রশান্তি ??

    15
    22 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।

ফয়জুর হবে

ফয়জুর রহমান খান

B.B.A (Hon's) Department of Management

এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।

Skip to toolbar