-
ছাড়তে হবে জায়গা
(মূল্যহীন কাব্য)
– পি কে সরকার
নিজেকে দিয়েছি ফাঁকি,
সময়ের দোষ কি?
বেলা শেষে,
আঁধার রাতে,
ভাবছি আমি উদাস মনে,
একলা পথিক জীবন পথে।
নিজের ভুলে,
তোমায় ফেলে,
ছুটলো তরী আপন মনে,
অজানা কোনো নতুন দিশে।
দিন ফুরালো,
রাত ফুরালো,
সময় গেলো পথ ফুরালো,
অতি সাধের রুপ ফুরালো।
ছিলো যারা,
হারাবে তারা,
আজ যেখানে তুমি আছো,
কাল তা হবে অন্য কারো।10 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



পুরো লিখার ভাববস্তু ব্যাখ্যার অসামান্য সংমিশ্রণ! শুভকামনা রইলো।