-
ওদের বাঁধা দিওনা-
ওদের আজ বাংলাদেশ আঁকতে দাও!
সবুজ পাহাড়ে গুলিবিদ্ধ-রক্তাক্ত শরীরে
ওদের বেয়োনেডের আঁচড়ে ফুটিয়ে তুলতে দাও
সেই লাল সূর্য, স্বাধীনতার প্রতীক!
তবেই টনক নরবে উপর মহলের!
১৪৫ টাকার প্রহসনের প্রতিবাদে
চা বাগানে আগুণ লাগিয়ে দাও
স্লোগানে-আক্রোশে-বিক্ষোভে ফেটে পড়ো
গুলি আর জলকামানের সামনে বুক পেতে দাও
দেখি ওদের কতই বা ধৈর্য্য!
ওদের বাঁধা দিওনা-
আমি জানি, ওরা বাংলাদেশ আঁকতে পারবে না
ওরা রক্ত ভয় পায়, রক্তে আগুনের দ্বিগুণ জ্বলে ওঠা
ওদের জন্য মহাপ্রলয়!
হে শীর্ণ শ্রমিক, চায়ের শ্রমিক-
তোমার ঘামেভেজা শ্রমের পাওনা
ওরা দিতে না চাইলে ছিনিয়ে নাও!
আন্দোলনকে ছড়িয়ে দাও মেঠোপথ থেকে রাজপথে
এই বাংলার বুকের চা-প্রেমিকেরা লড়বে তোমাদের হয়ে
সুবোধ আসবে ফিরে যুদ্ধের ময়দানে!
মনে রেখো-
তবেই টনক নড়বে উপর মহলের।~উপর মহল
২৩-০৮-২২5 Comments
Friends
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Rabi Jahangir
@rabi-jahangir
Tarin Jannat
@tarinjannat648gmail-com
S-H-Samrat
@s-h-samrat


প্রতিবাদ চলুক অন্যায়ের বিরুদ্ধে!