Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 10 months ago

    সম্পর্ক
    যেদিন থেকে প্রভু
    জন্ম নিলাম মায়ের ক্রোড়ে,
    জড়িয়ে গেলাম
    হাজার সুতার বাঁধন ডোরে।
    বিনি সুতোর মালায় গাঁথা,
    স্নেহ প্রীতির সোনালী সুতায়,
    কিছু অবিচ্ছেদ্য সম্পর্ক বাঁধা;
    রক্তনালীর শিরায় শিরায়
    যার আবেগ সুধা ঝরায়।
    যোজন যোজন দূরেও
    যদি ভাসাই ভেলা,
    হাজার রঙের ভিড়েও
    যেন না ছিড়ি সেই মালা।
    জীবন গড়ার পথে,
    কত সাথীর সাথে,
    চড়ে একই রথে,
    করি কানামাছি খেলা।
    বেলা শেষে যাই ফিরে,
    যার যার গড়া নীড়ে।
    সেই সুর আজো ঝরে,
    বেহালার তারে তারে।
    প্রভু মোরে দিও শক্তি,
    ঠিকমত বাইতে পারি যেন লগী।
    সমরালয়ের খরস্রোতা নদীতে
    জীবন তরী যেন চলে সমগতিতে ।
    কাউকে যেন আতিশয্যে প্লাবিত,
    আর কাউকে যেন না রাখি অনাদৃত।
    একটুখনি ভুলের তরে
    যেন প্রার্থিত ফুল না ঝরে।
    ধোয়াশার আবরণ ছিড়ে,
    ফুল যেন থাকে স্বচ্ছ নীরে।
    জীবন বীথিকায় লতায় পাতায়,
    শুভার্থী, সুজন যারা অকৃত্তিমতায়
    সবেকে যেন দিই প্র্রাপ্য স্থান,
    ভুল করে যেন কাউরে না করি ম্লান।
    সোনালী প্রহরে লাগানো চারা,
    রোদ পেয়ে যেন ঢালে,
    সেই প্রীতির ফল্গুধারা।
    অশ্রুভরা মেঘমালার স্নেহ সুধায়
    বৃষ্টি যেন ঝরে মোদের ছোট্ট চালে।

    9
    7 Comments
Skip to toolbar