Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • Profile picture of মীর রাফিদ হোসেন

    ( বড় বড় কোম্পানিগুলোর মার্কেটিং, বিজনেস আইডিয়া নিয়ে ঘাটাঘাটি করার স্বভাব আমার অনেক পুরোনো, নোটবুকগুলোর অনেক অনেক পেজ ভরানো হয়েছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে। আজকে নোটবুকের পাতা থেকে একটা স্ট্যাটাস শেয়ার করব আপনাদের সাথে)
    ফেসবুকের একটা স্ট্রাটেজি আমার খুব বেশি জোস লাগে, সেটা হলো তাদের অর্গানিক রিচের ব্যাপার গুলো। মনে করেন আপনার ফেসবুকে ফ্রেন্ড এর সংখ্যা ১০০০ কিন্তু আপনার পোস্টে লাইক কমেন্ট করতেছে মাত্র কয়েকজন।যেখানে বছর দুই তিনেক আগেই আপনার লিস্টে থাকা ৪০০ জন ফ্রেন্ড এর মাধ্যমেই এখনকার তুলনায় দ্বিগুণ লাইক কমেন্ট আসতো। এখন আপনার মনে হওয়া খুব স্বাভাবিক যে আপনার এত ভালো কনটেন্ট দেওয়ার পরেও মানুষজন লাইক কমেন্ট করছে না এর কারণ হয়তোবা আপনার কনটেন্ট আগের মতো ভালো হচ্ছে না, অথবা মানুষজন ইচ্ছাকৃত আপনার এই ভালো কনটেন্টে লাইক কমেন্ট করছে না, অথবা আপনার ফ্রেন্ডের সংখ্যা কমে গেছে।
    কিন্তু এই পুরো ব্যাপারটাই নির্ভর করে ফেসবুকের অর্গানিক রিচ স্ট্রাটেজির উপর। আরেকটু খোলামেলাভাবে হিসাব করা যাক,২০১৭ সালে ফেসবুক তার ব্যবহারকারীদের পোস্টের অর্গানিক রিচ ২০ শতাংশ কমিয়ে দিয়েছিল। সেখান থেকে ক্রমাগত কমতে কমতে এখন এমন জায়গায় পৌঁছেছে যে অর্গানিক রিচ এখন ১ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনার বন্ধুতালিকায় থাকা ১০০ জনের মধ্যে মাত্র ১ জন আপনার পোস্ট দেখতে পান। ২০১২ সালে ফেসবুকের অর্গানিক পোস্টের রিচ ছিল ১৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ১৬ জন আপনার পোস্ট দেখতে পেতেন। এখন দেখতে পান মাত্র একজন।
    হেডিং এর শুরুতেই বলেছিলাম ফেসবুকের এই স্ট্রাটেজি জোস লাগে কারন খুব সুন্দর ভাবে এই স্ট্রাটেজি মানুষকে কনফিউশন করা শেখাচ্ছে, মানুষ একদিকে কনফিউশন শিখছে আর অন্যদিকে নিজে নিজেই কনফিউশন হচ্ছে। এই তালিকায় আছি আমি আপনি আর আমরা সবাই।
    (কে বলেছে ফেসবুক থেকে শেখার কিছু নাই। ফেসবুকের বিজনেস স্ট্রাটেজি, মেটার ফিউচার প্ল্যান, মার্কেটিং আইডিয়া গুলো একবার গুগলে সার্চ করে দেখুন। আমার আপনার চিন্তার বাইরে চলছে মেটার অসাধারণ সব পরিকল্পনা)

    4
    3 Comments
Skip to toolbar