-
দেশকে ভালোবাসি
শিবুকান্তি দাশ
কোন দেশেতে আছে বলো ষড় ঋতুর ছায়া
কোন দেশেতে সবুজ শ্যামল আছে আলোর মায়া।
কোন দেশেতে আছে এমন নদীর ঢেউয়ের দোলা
মাঠে রাখাল বাজায় বাঁশি উদাস আত্মভোলা।
বটের ছায়ায় আলোর নাচন পাখির গানে সাড়া
শীতের দিনের পিঠাপুলির ঘ্রাণে জুড়াই পাড়া।
হেমন্তেরই নবান্নতে চাষির মুখে হাসি
এমন শান্তি কোথায় পাবে দেশকে ভালোবাসি।
আমাদেরই সোনার দেশে বঙ্গবন্ধু আছে
রবীন্দ্রনাথ নজরুলেরই আমরা আছি কাছে।
ভয় কি আছে আমাদের আর ? সাহস রাখি বুকে
মিলেমিশে আছি আমরা কত শান্তি সুখে।
#
যোগাযোগ- ২২/এ তোপখানা রোড,ঢাকা- ১০০০। মুঠোফোন- ০১৮১৯৫২২৯৭৯3 Comments
Friends
MD Rasheduzzaman Raju
@rashed810
onindomuhib
@onindomuhib
Bobita Khatun
@boby
Mahdi Hasan Mahfuj
@mahdihasanmahfuj
Shawshan Islam
@masaba24
Marjia Tawhidi
@marjia-tawhidi
Hanif-Tahmid
@hanif-tahmid
Jerin Islam Mim
@jerinislammim
Masudur
@masudur


সুন্দর।