-
প্রকৃত আলোক ধারা
একদিন একদিন করে,
শত কষ্টের যাতনা করে লয়,
রৌদ্রকণার আলোকিত লহরে,
কোন এক কাঙিখত প্রহরে,
বিধাতার স্নেহনীরে,
সকলসুসমা মেখে ,
চেনা গহবর থেকে ,
একটি কুঁড়ি পাঁপড়ি মেলে
ঝলমলো রোদসীর কোলে।
কত স্বপ্নের দোলায়
বড় কর তারে!
যেনশিক্ষার দীপমালায়
উজ্জ্বল নক্ষত্র হয়ে
আলো ছড়ায় চারিধারে
এই শিক্ষণ শুধমাত্র শিক্ষালয়ে
শাসন আর ভীতির বলয়ে
বইএর পাতায় মূদ্রিত শব্দমালা
জোর করে গলধ:করণে নয়,
এ শিক্ষণ আগামী প্রজন্মের অন্তরাকাশে
মেধা ও সুমননের আলোর উদ্ভাসে
মনুষত্ব গড়ে তোলার জয়
এই আলোর প্রধান ঝড়নাধাড়া
পরিবারের বটবৃক্ষের ছায়া,
যেখান থেকে ঝরে
স্নেহ, আলো, প্রীাত মায়া
সুকেমলতার ফলগু ধারা।
একটি অঙ্কুরকে গড়ে তুল মহীরুহে
স্নেহময় শাসন আর বন্ধুত্বের আবহে
বক্রতাকে করতে সরল রেখা
ভেঙ্গে ফেলনা আসল গাড়ির চাকা
নিজের চারপাশে গড়ে তুলনা
এমন দূর্ভেদ্য অচল;
যেখান থেকে বহেনা কোন প্রেরণার নির্ঝর,
আসেনা কোন আকাশ জয়ের উদ্দীপন
পাড়ি দিতে সমুখের অচেনা অয়ন
রোদ বৃষ্টি আলোয় কর পুষ্পকে লালন
নীর হারা ক্ষিতিতে কর জলের সিঞ্চন
আলোর নির্ঝরে নেত্র করে উন্মীলন
যেন সে হয় সমুখের দিকে আগুয়ান।
অন্তরদর্পণ করে বিকশিত
সে যেন চারপাশ করে দীপায়িত
চলতে গিয়ে বন্ধুর পথে এঁকে বেঁকে,
আহত হয় যদি বারে বারে,
আগাছা ভেবে নিস্পেষিত কোরনা তারে।
স্নেহ সুধার অম্লমধুর ডোরে,
সু স্থ করে তুল তারে,
অতি ঝড়ের প্রাবল্যে
সে যেন যায়না অভিমানে ঝরে।
যদি না পারে ছুঁতে সে মেঘভূবন
অন্তত: ছুঁতে পারবে তোমার মনন
শত তারার আলোকমালায়
মনন তার হবে আলোকিত
শত কুসুমের সেীরভে
জীবন হবে সুরভিত।
জীবনের শেষ খাতায়
যেগফলগুলো যাবেনা বৃথায়।।10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



বাহ দারুণ!