-
“তুমি জীবনে প্রথমবারের মত নৌকায় চড়তে যাচ্ছো … এক ধরণের অদ্ভুত আনন্দ নিয়ে তুমি নৌকার দিকে পা বাড়াচ্ছো … আস্তে করে তুমি নৌকায় উঠতে গেলে … বিপত্তিটা তখনই ঘটলো … নৌকায় চড়তে গিয়ে হুট করেই পানিতে পড়ে প্রায় ডুবে মরতে বসলে তুমি … মৃত্যুকে কাছ থেকে দেখতে দেখতে তুমি কোন রকমে বেঁচে গেলে !!
আচ্ছা, এরপর তুমি কি আর কখনো স্বাভাবিকভাবে নৌকায় উঠতে পারবে ??
কখনো ১০০% বিশ্বাস করতে পারবে যে আবারো তোমার পা ফসকাবে না ??
নৌকায় চড়া নিয়ে এক ধরণের সন্দেহ আর ভয় নিয়ে তুমি বেঁচে থাকবে, তাই না ??
পৃথিবীর যে কোন কিছুতেই এটা হয় … তুমি রাস্তা পার হতে গিয়ে যদি একটাবার কোন গাড়ির ধাক্কা খাও, তুমি এরপর থেকে এক ধরণের অজানা আশঙ্কা নিয়ে রাস্তা পার হবে … মানুষের মনটাই এমন !!
এই অবিশ্বাস আর ভয়টা বোধ হয় একই রকম … তুমি একটাবার কারো চোখের দিকে তাকিয়ে তাকে বিশ্বাস করে ফেলো … তারপর সেই চোখ যখন একদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তুমি হাজার চেষ্টা করেও আর কোন চোখের দিকেই তাকিয়ে বিশ্বাস করতে পারবা না … বুকের মাঝে হাতুড়ি পিটিয়ে কেউ একজন তোমাকে বলবেঃ
“আবারো ?? আবারো তুমি একই ভুল করছো ??”
তুমি চোখ বুজে ফেলবে … বিড়বিড় করে বলবেঃ
“আমি দুঃখিত … আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না … কাউকেই না !!”
হয়তো নতুন চোখজোড়া বড্ড নিষ্পাপ … হয়তো তুমি বিশ্বাস করলে পারতে … কিন্তু আগের সেই তিক্ত অনুভূতি তোমাকে কিছুতেই বিশ্বাস করতে দিবে না !!
দুইজোড়া চোখের নিষ্ঠুর খেলায় প্রতিনিয়ত এভাবেই হেরে যাচ্ছে কেবল নিষ্পাপ বিশ্বাস … আর জিতে যাচ্ছে সন্দেহ আর ভয় !!
4 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
শামীমফারুক
@faruk_ul_islam
Howlader Muhammad Sakib
@sakib24
Jahid-Hassan
@jahid-hassan
Alauddin Ahmed
@alauddin-ahmed
shamsuddin harun
@pressmanbd
ফয়সাল আহমেদ
@foisal
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
রাহেনা বেগম
@rahena-begum

প্রিয়তমার নৌকাঘাটে কত যে কথা।