-
কোমর
💖💖💖💖💖💖
মোহাম্মদ মনিরুজ্জামান খানতীব্র একটি ইচ্ছা নিয়ে আর ঘুরতে ভাল লাগছে না!
এভাবে দীর্ঘ মেয়াদী মন খারাপের লক্ষণ পুষে রাখাও উচিত না ।
সময় উপযুক্ত মঞ্চ বানিয়ে সেপথে লাল গালিচা বিছিয়ে দিবে কি বলতে ?
বুকের ছাতি যেন ফেটে যাচ্ছে বলতে না পারার উল্টো যন্রণা লুকাতে, রাধাচূড়া ফুল পিষে হলুদগুলো বুকে প্রলেপ দিলেম ঠান্ডায় জমে যেন ইচ্ছেটা।
সে গুড়ে বালি! মাত্রাহীন আকর্ষণীয় কোমরে না
হাত দিলে যদি অলস হয় হাতটা!
বর্ষ ঘুরে বসন্ত আসে আবার চলে যায় তোমার
হাত ধরে শুধু আমি থাকি রূপমুগ্ধ,
সমগ্র আকাশ ভেঙ্গে যতো নীল ছিল চোখের আরশী ঢেকে দিয়েছি – হৃদয় আরো ক্ষুব্ধ।
যে উনত্রিশের আশ্চর্য কটিদেশ তুমি দূরে রেখে
দিয়েছ কালো হিজাবের অবরোধে,
আমি তা কিছুতেই অমান্য করতে পারি না, হকদার মনের তৃষা একটু তো কাঁদে!
না হয় ঘোষণা দিব দৃঢ় সঙ্কল্পের ধরতে দিতে হবে তোমার চুম্বকীয় কোমরখানি বিদ্রোহী হাতে !5 Comments-
-
অনেকদিন থেকে আপনার কবিতা খুব পড়তে ইচ্ছে করছিল কবি। খুব ভালো লাগলো আজকের মিষ্টি প্রেমের কবিতাখানি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!
-
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


নাচ কোমর দুলাইয়া। অভিনন্দন।