Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 2 months ago

    ‘তুমি নিও চিনে’
    (মূল্যহীন কাব্য)
    – পি কে সরকার
    সময় যদি সন্ধি করে,
    হারানো দিন
    চাইবো ফিরে।
    হাওয়ায় ভেসে তোমায় নিয়ে,
    ঐ সুদূর
    যাবো উড়ে।
    নীল গগনে মুক্ত ডানা,
    পথ হারাতে
    নেই মানা।
    রঙিন সূতোয় স্বপ্ন উড়ান,
    তুমি এলে
    জুড়াই পরান।
    ওগো বন্ধু প্রিয় সখা,
    হবে কি
    আবার দেখা?
    হয় যদি আবার দেখা,
    চিনতে কি
    পারবে সখা?
    আমায় তুমি নিও চিনে,
    উড়বো আমি
    ঘুড়ি হয়ে।
    নীলের মাঝে সাদা মেঘে,
    খুঁজলে তুমি
    আমায় পাবে।

    7
    4 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar