Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • কার- ফলা বর্ণ খেলা

    ভালবাসায় হয়না ও-কার, না ঊ -কার ভুলে
    হৃদয়-এ হয়না ‘র’- ভাই, ঊ- কার টা মূলে।
    ভালোলাগায় হয় যে কষে ও-কার ব্যবহার
    নীরবে ই-কার নয়, হয় যোগে ঈ- কার।

    টাঁকশালে চন্দ্রবিন্দু, ঊহ্যে উ-কার হয়
    অঙ্ক না অংক লিখি মনে লাগে ভয়।
    সব ভূত- এ ঊ-কার, অদ্ভুত ছাড়া
    ‘শবদাহ’ শুদ্ধরুপ হয়নাকো মরা।

    শব্দের য- ফলায় এ- কারে হয় ব্যতিক্রম
    অ্যা শব্দে য-ফলা আ-কারে ব্যাকরণ সম।
    বিদ্বানে ব -ফলা ভাই, ত- ফলা বিশ্বস্ত আনে
    মানেনা চলিত ভাষা, সাধুই সংস্কৃত মানে।

    পরীক্ষায় ঈ-কার বটে, জটিল সান্ত¦না-
    ষত্ব-বিধান, ণত্ব-বিধান জাগায় মন্ত্রণা।
    স্বাভাবিকে ষ-ণ হয়, সেগুলো জানো
    বাকীগুলো নিয়মের ভেতরে আনো।

    ঋ,র, রেফ, ষ, কার বর্ণে ন নয় –
    বর্গগুলোর শেষ বর্ণে পরিবর্তন হয়।
    এভাবে ষত্ব বিধান মানে যে নিয়ম
    কিন্তু জেনে রেখো এর হয় ব্যতিক্রম।

    ঐতিহ্য উচ্চারণে ‘জ ও ঝ’ আসে
    ব্র‏হ্ম বানানেতে হ যোগ ম ভাসে
    আপরাহ্ণে ণ হয়, খিড়কিতে খিল ।
    আত্মাতে ত এ ম, মনেতে যে মিল।

    সব আলি ই-কার, নামের সামান-
    মানেনা কানুন বটে বিদেশি বানান।
    ভাষা করে স্বশাসন না মানে বিধি
    প্রচলিত ভুলটাই তাই চিরসিধি-।

    দশটি কার স্বরচিহ্নে, ব্যঞ্জনে ছ’ফলা
    ব্যবহার যদি জানো পূর্ণ ষোলকলা।
    মনের কথা প্রকাশিতে চলিতটা আগে
    ভদ্রজনে কহে কথা সাধু সাধু লাগে।
    ১/৯/২০২২

    10
    12 Comments
Skip to toolbar