Profile Photo

অনুলেখাOffline

  • sushmi
  • Profile picture of অনুলেখা

    অনুলেখা

    • 4 years, 2 months ago

    আজকে কোন কবিতা নয়।ভীষণ একলা আর আবেগপ্রবণ হয়ে আছি।তাই ভাবছি চিঠি লিখবো নিজের প্রিয় সেই জীর্ণ হয়ে যাওয়া ডায়েরির কাছে।ভুল ত্রুটি মার্জনীয়।।

    *ডায়েরি কে লেখা আমার চিঠি*
    প্রিয় ডায়েরি,
    আজ তোমাকে আমার মনের কথা জানাব।তুমি ক্লান্ত অবহেলার ধূলোর আচ্ছাদনে ঢাকা পড়ে আছ।পাতার ভাঁজে ভাঁজে আমার কয়েক টুকরো কাব‍্য আঁকড়ে পড়ে আছ। স্মৃতিরা দরজায় এসে কড়া নাড়ে।আমি আমার কষ্টগুলো লুকিয়ে রেখেছি তোমার পাতায় পাতায়।
    ডায়েরি তুমি ভাসবে তো বৃষ্টিধারায় হিজল জারুলের বনে এলোকেশী রাতে
    জ‍্যোৎস্নার নৃত্যে?আমার কবিতায় পাবে কদম ফুলের ঘ্রাণ ;অজস্র কথায় ছেঁড়া ছেঁড়া ব‍্যাথায় অব‍্যক্ত নীরবতা।
    জানো তো ডায়েরি অবহেলায় বিবর্ণ হয়েছে তোমার হরিদ্রাভ উজ্জ্বল রংটা আমার হৃদয়ের কম্পনে বাহুর আলিঙ্গনে অবিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দে ইচ্ছেরা ঘন মেঘের মত জমাট বেঁধেছে।
    বন্দি নিঃশ্বাস ছেড়ে যায় বিশ্বাস।বলো তো ডায়েরি চোরাবালির এই জীবনে কি ফিরে পাব আশ্বাস?
    ডায়েরি শোন তবে—–
    মনের ঘরের চিলেকোঠায় শেষ বিকেলের নরম রোদে শ‍্যাওলা পড়া বিষণ্নতায় দীর্ঘশ্বাসরা যখন থমকে দাঁড়ায়
    ঠুনকো জীবনের গোলোকধাঁধাঁয় চুপকথাদের গাঢ় কল্পনায় বেমানান ভাবনাগুলো তো আর আসেনা ফিরে
    আমার প্রদীপের সলতেটাও নিভে গেল
    অন্দরমহলের নীড়ে শিষমহলের ভীড়ে
    প্রেমহীন এক নিথর উপত‍্যকায়
    গভীর রাতে দেখলনা আর কেউ কর্ণফুলির আলোভরা উথলে পড়া ঢেউ
    ডায়েরি তোমাকে বলে যাব
    আজও আমি ছুটতে ছুটতে খুঁজে ফিরি
    জীবনের নান্দনিক কথকতা
    সকাল দুপুর সন্ধ্যাতারায়
    সুরবাহারের জ‍্যোৎস্নাধোয়া মাদকতা।
    তোমার বন্ধু
    একান্তই তোমার।

    6
    5 Comments
Skip to toolbar