-
মিতা
আজ সোনালী আলোর কণায়
উথলে উঠেছে হাসি ।
চলিত জীবনের দাবদাহ ধারায়
কী প্রীতি সুধায় ভাসি’
সিক্ত করেছ আমার আঙ্গিনা।
তোমাদের অনুষঙ্গের সৌরভে
মোর কাননের বিষন্ন রঙ্গনা,
রং ছড়িয়েছে আপন গৌরবে।
আহা কী আনন্দ মলয়ে
ঘিরে রেখেছে মোর বাতায়ন।
কী সুবাসে কী তন্ময়ে
কুজনিত হয়েছে এ নিকেতন
মিতালী করেছে সময়ের ঘড়ি,
ময়ুর পঙ্খীর বাহনে
ঘুরিয়েছে আজ স্মৃতির ঘুড়ি।
কুয়াশা সরিয়ে সঙ্গোপনে
মুখোশে ভরা শত মুখের মাঝে
ক্লান্ত যখন বিষন্ন প্রহরে,
অনাবিলতার রূপালী শাড়ির সাজে
ভরিয়ে দিলে আনন্দের লহরে।
আবারও মোরা আসবো ফিরে
হলুদ বিহগের নীড়ে।
শত কুহেলীর আবরণ ছিঁড়ে
প্লাবিত করতে সবুজ শিশিরে
চারদিকের শামুকের খোলস
যদি কাউকে করে অবরোধ
সুরভী ছড়িয়ে নিরলস
দিব তাকে একমুঠো রোদ ।আহা কী আনন্দ মলয়ে
ঘিরে রেখেছে মোর বাতায়ন
কী সুবাসে কী তন্ময়ে
কুজনিত হয়েছে এ নিকেতন
মিতালী করেছে সময়ের ঘড়ি
ময়ুর পঙ্খীর বাহনে
ঘুরিয়েছে আজ স্মৃতির ঘুড়ি
কুয়াশা সরিয়ে সঙ্গোপনে
মুখোশে ভরা শত মুখের মাঝে
ক্লান্ত যখন বিষন্ন প্রহরে
অনাবিলতার রূপালী শাড়ির সাজে
ভরিয়ে দিলে আনন্দের লহরে
আবারও মোরা আসবো ফিরে
হলুদ বিহগের নীড়ে
শত কুহেলীর আবরণ ছিঁড়ে
প্লাবিত করতে সবুজ শিশিরে
চারদিকের শামুকের খোলস
যদি কাউকে করে অবরোধ
সুরভী ছড়িয়ে নিরলস
দিব তাকে একমুঠো রোদ6 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



রোদ-বৃষ্টির এই মিতালি চিরকাল অটুট থাক…❤️