Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    4 years ago

    মেঘলা আকাশ

    মেঘ ছুটে চলে মেঘ ছুটে চলে
    মেঘের বাড়ী কোথাই
    দূর আকাশে দৃষ্টি সিমায়
    নেই কোন নীরবতায়।

    এ ধার ও ধার মেঘ ভারী তার
    অসময়ে বৃটি ধারা
    নিল আকাশে অবতার তার
    সময়ে দেয় খরা।

    বজ্রপাতের বজ্রধ্বনি
    দূর নীল জমানায়
    ভেঙ্গে যায় আকাশ মণি
    বজ্রের তাড়নায়।

    বজ্রধ্বনির বজ্রাঘাত
    কম্পিত ভূমধ্য রাজ
    ছন ছাওনি ঘর খান তার
    ভেঙ্গে খান খান।

    অসময়ে হেলে পরে
    পথ মাঠ সিমানায়
    বজ্র ধ্বনি কেরে নেয় তার
    জোয়ান তাগড়া প্রান।

    পথিক চলে পথের ধারে
    কৃষক চলে মাঠে
    বৃষ্টি চলে নিজ গতিতে
    কৃষক পথিকের সাথে।

    মেঘলা আকাশে কালো ঘনঘটা
    ঝুম ঝুমিয়ে বৃষ্টি
    পাখীরা সব অসহায় তোতা
    নীল আকাশের সৃটি।

    মেঘ বৃষ্টির খেলার মাঝে
    হঠাৎ সূর্যের আভা
    কিচির মিচির পাখির ভাষা
    কৃষক পথিকের আশা।

    সুহাস

    ৬/৯/২২

    9
    7 Comments
Skip to toolbar