Profile Photo

পরিমল রায়Offline

  • Parimal-Roy
  • Profile picture of পরিমল রায়

    পরিমল রায়

    • 4 years ago

    পিতার পত্র—২০
    প্রিয় পুত্র,
    আমার সহস্র আর্শিবাদ রইল । এমন পরিবার থেকে তুমি যে ভার্সিটিতে ভর্তি হতে পেরেছো সেটাই তো সুখের কথা। তোমাকে যে ভার্সিটিতে ভর্তি করাতে পারলাম এটাই তো গৌরব। ————- মধ্যে থেকে এমন আর্থিক দৈন্যের মধ্যে টিকে আছ, এটাই তো আশ্চর্য। তোমার সবোর্চ্চ সাফল্য কামনা করছি।
    মনে রেখো অর্জুন যখন যুদ্ধের প্রাক্কালে দ্বিধাগ্রস্ত, শোক বিহ্বল, হতবাক কি করবে স্থির করতে পারছে না, তখনই শ্রী কৃষ্ণ বলেছেন –” মামনুস্মর যুধ্য এব চ” অর্থ্যাৎ আমাকে স্মরণ কর এবং যুদ্ধ কর, আমিই সব করব।” তাই, বলি তুমিও ভগবানকে স্মরণ কর এবং কর্ম করে যাও, ফল তোমার হাতে নাই ।
    আগামী মাসের ২/৩ তারিখে গনেশ শরেন ঢাকায় যাবে এবং তোমার সঙ্গে দেখা করবে। তার সাথে আলাপ করিও । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ভালভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও, সফলতা আসবেই।
    যদি আমাকে যেতে হয় যাবো। তুমি পরে জানাবে। আর না হয় পরীক্ষা দিয়ে বাড়ী এসো। তখন সবকিছু আলাপ হবে। গত কয়েকদিন বৃষ্টি বাদলের পর আকাশ এখন মুক্ত। ধান কাটা হয়েছে। সিলেটে সেনানিবাসে মোশাররফ হোসেন আছেন তার সাথে যোগাযোগ করিও।
    আমরা বাড়ীতে সকলেই ভাল আছি। তোমার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ” উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই।” প্রতিদিন গীতা পাঠ করিও । বিদেশে তুমিই ছাত্র এবং তুমিই অভিভাবক। তোমাকেই সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
    ইতি
    তোমারই পিতা ।

    10
    7 Comments
Skip to toolbar