Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 2 months ago

    প্রাত্যহিক  দিন প্রাচীর    ডিঙিয়ে   এসেছিলো ,
    অনুরণন  নয়  দু’হাতে  আলিঙ্গন   করে  সৃষ্টির  সত্যে,  আনন্দে  আমার সংগীতে। নিগৃহীত  বৃষ্টির   দিগন্তে   শ্রাবণের  জন্য , পাখির মতো  বিহঙ্গ  নিয়ে একা,  যদি  দলছুট  হতামঃ কোথাও পাইনি  কিছু  মনে  হতো  না !  আমার  ভালবাসার  গগনতলে , প্রেমের   কানন-ভাগে  পুষ্পিত  পদ্ম  লক্ষ্মী, মনন  মানসী  নীলাম্বরী  শাড়ি  উড়িয়ে,  শুভ্র  নীলে শাদা  বৃষ্টি   হতো!   কাশ ফুলের  নরম মন,  দেহের  নিরাভরণতা,  শরীর  শুদ্ধ,  আদিমতম  মানুষের অনিন্দ্য   সুন্দর হৃদয়ে!     শিশুর  মতো  নতুন  হাঁটার  আনন্দে   ছুটে যেতাম  অনন্তকালে।
    এখন  সাগর  দৃষ্টি   গন্ডীর  ভেতরের  মহাবিশ্ব   অনাদি   এক  তোলপাড়;   সময়  ডামাডোল  নিয়ে  চলছে  নিয়ন্ত্রণহীন বৈষম্যমূলক অভিঘাত।    কবিতার  পঙক্তি  শবদেহের শরীরে, দাহ  হচ্ছে  সুন্দর  প্রতিদিন।  এ-ই  শরীর পরিবৃত্তি পুনরাবৃত্তি’র  জন্য আপনি  মগন,  তোমাদের  বৈশ্বিক দেহকে,   শীতাতপ  নিয়ন্ত্রিত  বিছানায়  শুয়ে   রাখা   যাবে!  আধিয়ার  এলে   এঁটো  জীবন , রঙিন  প্রচ্ছদে ছোট্ট  মানুষ  যন্ত্র  ঘুমরোগের  দে-শ ।  সেখানে  সবুজবীথি পরিযায়ী মন,  গভীর  মেঘ  মন  ছুঁয়ে  সহস্র  যুগের   বিমূর্তায়
    যদি  আড়ষ্টতা  ভাঙ্গে!  দিনের  গভীর গর্ভ থেকে   বেড়িয়ে    সেখানেই  খুঁজে  নেব   বন্ধু   আমার।

    9
    2 Comments
Skip to toolbar