-
রাতলিপি
– জাহাঙ্গীর লিটনরাতভর ওত পেতে জেগে থাকে নিশাচর
বুক চিরে উড়ে গেলে জোনাকির শকট
প্রেমহীন শৃংগারে মেতে উঠে মহানগর, তারপর।পেশাদার খবরের কাগজ রীতিমতো ভরে তোলেন
দ্রোনাচার্য আর্য স্তুতিতে,
মুচলেকা দিয়ে বিদায় হন একলব্যগন ।উটপাখি দিন যাপন শেষে, উদাস দাওয়ায় হাঁটি
নিরবে স্থিমিত হয় কত শত চিৎকার
কানে ভালো তুলো গুজে, সুখের জাবর কাটি।গনগনে সূর্যের আঁচে ঝরতে থাকে স্বপ্নের মেদ
বেড়িয়ে পড়ে হাড়গোড় চর্মসার
সন্ধ্যা নেমে এলেই ফের শুরু স্বপ্নের চাষাবাদ।2 Comments
Friends
Arif Zaman
@arif
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Foyzur Khan
@foyzur-khan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Nipun Chandra
@nipunch
Youngtiger
@youngtiger
Reazul Kabir
@reazul-kabir
Drako Shajib
@drako


অনেকদিন পর লিখলেন কবিপ্রিয়! শুভেচ্ছা নেবেন অনবদ্য কবিতাটির জন্য!