Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আম্র-মুকুল

    অলি আসে গান গায়
    আম শাখে দোল খায়
    খুশির সাহারা বায়
    ছন্দে অতুল-
    আম্র-মুকুল।।

    বোল ফুটে ওঠঃপুটে
    শ্যাম দুল মুঠে মুঠে
    পুষ্প শ্যামলী ফুটে
    বৃক্ষে তুমুল-
    আম্র-মুকুল।।

    রাঙা ওথা শত ফুল
    স্বর্নালি দোলে দুল
    কর্নে কলিকা দুল
    ঝর্না মৃদুল-
    আম্র-মুকুল।।

    দুল দোলে খোলা গায়
    অলি দল কানে তায়
    ঝড় রাতে গীত গায়
    নাচে ভীমরুল-
    আম্র-মুকুল।।

    সংগীত-বান ডাকে
    জোরসে বইছে হাঁকে
    বোলের পাপড়ী ঝাঁকে
    সমীরণ পুল-
    আম্র-মুকুল।।

    খুশিতে সে মাত-লোল
    পূব বায়ে খায় দোল
    পশ্চিমে ভীম-রোল
    সিলের অ-শূল-
    আম্র-মুকুল।।

    ঝুলে থাকে ঝুমঝুম
    যেন সে যে কুমকুম
    উতলায় ঘুম-ঘুম
    ঝর্না মুসুল-
    আম্র-মুকুল।।

    10
    4 Comments
Skip to toolbar