Profile Photo

Zinnat Farhana BithiOffline

  • Zinnat-Farhana-Bithi
  • Profile picture of Zinnat Farhana Bithi

    Zinnat Farhana Bithi

    3 years, 8 months ago

    অন্ব‌েষণ
    জিন্নাত ফারহানা বিথী

    আম‌ি আমাকেই খুজি নিয়ত ,বিরতিহীন,
    ক্ষণ‌ে -ক্ষণ‌ে,অবিরত, কাল‌ে -মহাকালে নিশিদিন।
    আমারি মাঝে কভূ, কভূ চারপাশে-
    সাগরগর্ভে কভূ, কভূ নিঃসীম মহাকাশে ।
    জনারন্যে,লোকালয়ে, মহামানবের ভীরে-
    সীমাহীন দুরের পথে, দিগন্তের বুক চিরে।
    দুচোখের দৃষ্টি যত দুরে যায়-
    শূন্যে, অনন্ত মহাশূন্যে, ইথার কনায়।
    খুজি অন্তহীন সৌন্দর্যের নিষ্ঠুরতম শুভ্রতা,
    নির্মম সত্যকে আকন্ঠ পিয়াসী মধুর পবিত্রতা।
    সকল নশ্বরতার গহ্বর থেকে বিচ্ছুরিত সুদীপ্ত কিরন,
    মহাসত‌্য গিরি হতে সত্য লাভার স্বতস্ফুর্ত উদগিরন।
    ঘৃনা-বিদ্বেষ, হাসি-আনন্দ, রাগে-অনুরাগে,
    চিরন্তন আমিকেই খুজে পেতে সাধ জাগে।
    চিরায়ত ঝিনুক -আমির ভেতর নিখুত মুক্তো খুজি,
    অনিন্দ সুন্দর আমার আমিতে সত্যকে করি পুজি।
    ফেনিল সাগরের মত্ততার আড়ালে আমার সৌম্যতা,
    নক্ষত্র অবয়বে আধার ভেদিয়া আলোকের উজ্বলতা।
    আমার আমির খনিজ হতে রত্ন খুজে ফিরি,
    খুজি হীরা-মানিক্য,চুনি-পান্নার এক সুউচ্চ মহাগিরি ।

    8
    8 Comments
Skip to toolbar