-
কথার কথা
কথারা চুপচাপ, কথারা গোপন
কথারা মনোহর ভুবনমোহন
কথারা রিমঝিম বৃষ্টির গান
কথারা বজ্রনাদ ভেঙ্গে খান খান।
কথারা ঝির ঝির মলয় বীজন
কথারা ঝর্ণাধারা ছন্দ সৃজন
কথারা স্বচ্ছতোয়া তটিনীর জল
কথারা চটুল ঢেউ ভাঙ্গে ছলোছল
কথারা পঞ্চমুখ কথা ইঙ্গিত
কথারা সপ্তসুর কথা সঙ্গীত lকথারা গম্ভীর থমথমে মেঘ
কথারা শব্দময় মনের আবেগ
কথারা পরিপাটি কথা এলোমেলো
কথারা থতমত কোথায় লুকালো
কথারা উচ্চকিত কথারা নীরব
কথারা কখনো বা শুধুই অনুভব।
কথারা দ্বন্দ্বময় কথারা সরল
কথারা অমৃত সুধা, কথারা গরল।3 Comments
Friends
@adib
@adib-2
Fahmida-Akhter
@fahmida-akhter
Himal-Debsharma
@himal-debsharma
হুসাইন মোহাম্মদ শুভ
@hussain-mohammad-shuvo
Surja Mohon Ray
@surja1916017
Mafruha-Tabassum
@mafruha-tabassum
কনা পারভিন
@maria-ferdous
Halima-Moly
@halima-moly
ফাতিহা সুবাহ্
@subah


নিপুন ছন্দের কবিতা। অভিনন্দন।