Profile Photo

সুমন চন্দ্র দাসOffline

  • Sumon-Das
  • অন্য পথে

    ইচ্ছে করেই পথ হারিয়েছি
    তুমি আজ অন্য পথে চলে গেলে
    তোমাকে অনেক বার
    ফেরাতে গিয়ে
    কখনো হয়েছি বঞ্চিত
    আবার কখেনো অপরিচিত।

    তুমি আজ আমাকে
    সম্পূর্ণ ভাবেই ভুলে গেলে
    ভুলে গেলে আমার প্রতি
    তোমার দায়িত্ব।

    ভুলে গেলে প্রতিশ্রুতি দায়বদ্ধতা
    আমার প্রতি তোমার
    স্পর্শ কাতর ভালবাসা।

    ভুলে গেলে আমার চাঞ্চল্যে কিংবা প্রতিষ্ঠায়
    তোমার অবদানের কথা।

    তুমি আজ ইচ্ছে করেই
    সব ভুলে অন্য পথে।

    7
    6 Comments

Friends

Skip to toolbar