Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 8 months ago

    শিরোনাম: মায়াবিনী
    জুবায়ের আল মাহমুদ
    তারিখ: ২৫/০৯/২২

    নুপুর বাজে রিনিঝিনি,
    মাদল বাজে ঐ,
    মন যমুনায় ভরা জোয়ার,
    সখি তুমি কই?

    লাগলো মনে প্রেমের আগুন,
    ধরলো সারা গায়।
    খাওয়া নেই, ঘুম নেই,
    বেঁচে থাকা দায়।

    বুকের মাঝে ধুকধুকানি,
    বইছে মাতাল হাওয়া।
    মন পেতে চায় তোমার কাছে,
    একটু খানি ছোঁয়া।

    তুমি আছো হৃদয়জুড়ে,
    বসত করো মনে।
    মন আমার ছুটে যায়,
    তোমার মায়াবী টানে।

    দিন কাটে উদাস মনে,
    শুধু ভাবি তারে।
    রাতভর স্বপ্নে বিভোর,
    সুপ্তি ঘুমের ঘোরে।

    তোমায় ভালোবাসি আমি,
    সবার চেয়ে ভালো।
    তুমি আমার আঁধার ঘরের,
    পূর্ণিমার আলো।

    পৃথিবীর যত সুখ,
    তোমার কাছে পাই।
    তাইতো আমি সারাজীবন,
    তোমায় পাশে চাই।

    7
    3 Comments
Skip to toolbar