Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    প্রেম
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    যাইবার আগে সুধালাম তারে ডেকে নিয়ে নিরালায়-
    কি লয়ে ফিরিব তোমার লাগিয়া, মনে কী তোমার চায়?
    বাজারে দেখেছি পাথর বসানো রুপায় গড়ানো চুড়ি,
    কিনিবার বহু সাধ ছিল তবে পকেটে ছিলনা কড়ি।

    সোনার মতন চকচকে দুল সাজানো সেখানে কত!
    কানে দিলে আহা লাগবে তোমারে একেরে পরীর মত!
    আরো শখ ছিল তোমার লাগিয়া কিনে দেব লাল শাড়ি,
    কত যে বাহারি নকশা তাহার, সোনা রং তার পাড়ি।

    পারিনি কিনতে কোনো কিছু তার মনেতে হয়েছে ক্ষত,
    আজিকে বিদেশে যাইবার কালে আবদার করো শত।
    যাহা মনে চায় বলো মন খুলে সকল শখের কথা,
    এবারে তোমার শখ পুরা করে মিটাব মনের ব্যথা ।

    বউ আমার কিছু বলেনা আমারে, বুঝিনা তাহার মতি,
    সারা মুখে যেন জমিয়াছে মেঘ, নিভেছে হাসির জ্যোতি।
    দুই হাত দিয়ে মুখ তুলে দেখি চোখ ভরে আছে জলে,
    এতক্ষণ তাই মাথা নিচু, অভিমান লুকাবার ছলে।

    আবেগে-আদরে বেলা হল গত, এল বিদায়ের ক্ষণ,
    উঠোনে আসিয়া যাইবার ত্বরে ডাক দিলো একজন।
    অন্তিমকালে চোখে চোখ রাখি বলিল আমারে বঁধু-
    শাড়ি, চুড়ি, দুল লাগিবেনা কিছু, ফিরে আসো তুমি শুধু।

    7
    11 Comments
Skip to toolbar