-
জন্মের আগে বাপজান আমারে নিয়া যে ভালবাসা জন্মাইছিল, জন্মের পর তার ছিটেফোঁটাও আমার কপালে জোটেনি। দাদির কাছে হুনছি বাজান নাকি দাদিরে কইছিল মা দোয়া কইরো খোদায় যেন আমারে একটা মাইয়্যা উপহার দেয়। দাদি সেইদিন খোদার কাছে হাত তুইল্যা চোখের পানি ছাড়িয়া আমারে চাইছিল। জন্মের সময় মায়ের যখন প্রসব বেদনা উঠে তখন বাপজান দুইরাকাত নফল নামাজ আদায় কইরা আমার সুস্থতা কামনা করছে।
বাজানের ভালবাসা কেমন হয় জন্মের পর শুধু অন্য মাইয়্যা দিকে চাইয়াই দেখছি, জন্মের পর বাজন আর আমারে ভালবাসা দেহায় নাই। মায়ের পেট থেইক্যা ভূমিষ্ঠ হওয়া পর যহন বাজান শুনলো আমার গায়ের রঙ আলকাতরার লাহান কালা, তহনই বাপজানের ভালবাসা থেইক্কা বঞ্চিত। যে বাপের কাছে সবার উর্ধ্বে ছিলাম, আমি দুনিয়ার মুখ দেখার সাথে সাথে কালা বইলা, হেই বাপের চোখের তারার বদলে অমাবস্যা রাত হইলাম।
আড়ালে আবডালে পাড়ার মাইনষের মুখে হুনছি জন্মের পর বাপে আমারে একবারও কোলে তুলে নেয়নি, আর বুঝ হওয়ার পর উঠতে বসতে ধলা মুখে কালা কথাই আমার কপালের টিপ।
বাশের কুঞ্চির মতোন নাক, মুখের আকৃতি চান্দের লেহান গোল, চোখ দুইডা উজ্জ্বল তারা,মুখের হাসিতে শাপলা ফুলের নিরিখ,
কাব্যের ভাষায় আমার সবই সুন্দর ছিল শুধু গায়ের চামড়াডা কালা।
বাজানের কষ্ট বুঝলাম হেইদিন যেদিন মেম্বার কাকা বাপজানরে কাইল্যানির বাপ বইলা ডাক দিলো। আইচ্ছা আমারে কেউ কইবার পারেন খোদার রাজ্যে কালা হয়ে জন্ম নেওয়া কি অপরাধ নাকি পাপ?
যৌবনের প্রথম কতো মাইষের গাও গতরে দিকে চাইছে থাকছে কিন্তু কেউ প্রেমিক হয়ে আসেনি! অথচ আমার রুপের বর্ণনায় কতো পোলা উপন্যাসের পাতায় আমাকে নিজের করে চায়, প্রেমিক হওয়ার বাসনা জপছে।
মাইয়্যা মানুষ বাস্তবে বিক্রিত পণ্যের হলেও যে পন্য বেইচা বিক্রেতার স্বার্থ দিতে হয়, আমার মতো কালা হইলে তো চড়া দর। রোজ রোজ বিয়া অইবো না বইলা আড়িপাতা কথা শুনে মায়ের চোখে জল দেখছি, মায়ে তহন কইছে জন্মের পর ক্যান যে তোরে বুকের দুধের বদলে বিষ দিলাম না! তারপর জড়ায় ধরে হাউমাউ করে মা মেয়ে কান্দছি।
কালা হয়ে জন্ম নিলে যে খোদার রাজ্যে পরিবারের দুঃসহ বোঝা হেইডা বাজান জানতো বলেই আমারে তার মেয়ের আসনে রাখলেও ভালবাসার আসন থেইক্যা বঞ্চিত করে রাখছে।
দুনিয়ায় কেউ নিখুঁত ভাবে কেউ আসেনি কিন্তু কালা হয়ে যারা আইছে তাদের খুঁত ঢাকার বিকল্প কিছু নাই। খোদার কাছে চাওয়া তুমি আমার মতো কালা কইরা আর কাউরে জন্ম দিও না। পরের জন্মে যদি মানুষ হয়ে জন্য দাও, তবে গায়ের রংডা ধলা বানায় পাঠিও, আমি একটু ভালবাসা পাইবার চাই।2 Comments
Friends
হাসিবুল হুসাইন সোহান
@hasibulhossainsohan
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
মোঃ আশরাফুল ইসলাম
@aislam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md. Main Uddin Bhuiyan
@rasselju
Arpita Siddiquee
@arpitasiddiquee2022-2
Fahim
@fahim
উমেদ ইবনে জুবায়ের
@umedibnnejubaer
Tasmeen-Laila
@tasmeen-laila



বাস্তব চিত্র তুলে ধরেছেন লেখকপ্রিয়! কালো আর যাই হোক অসুন্দর নয় এমনটাই আমি মানি! শুভেচ্ছা নেবেন!