-
অ্যারোভথি-IROBHOTHI
পর্ব-০৩
— সরি মি. মহী । আপনার জন্য ব্রেক ফাস্ট রেডি করা সম্ভব নয়।
— কেন ?
— এখন প্রায় সন্ধ্যা । অর্থাৎ 5.39 PM .
— Oh, my god. 39 minute late.
ফোন চেক করে দেখি একটা এসএমএস দিয়েছে, তাড়াতাড়ি এসো,আমি পৌঁছে গিয়েছি।
( রোবটের দিকে তাকিয়ে) আমাকে রেডি হতে সাহায্য কর। রাই আমার জন্য হলিডে পার্কে ওয়েট করছে। আমি 40 মিনিট লেট।
— আমি আপনাকে 20 মিনিট এর মধ্যে পৌঁছে দিতে পারব।
—ওকে, থ্যাংকস।
আজ প্রায় চার বছর পর আমরা দেখা করব। তবুও আমি লেট। বেচারী এখনো বসে আছে। আমার খুব খারাপ লাগছে। চিন্তায় অস্থির হয়ে পড়েছি। কিন্তু অস্থির হওয়ার কোনো কারণ নেই। ওর মত মেয়ে আর একটিও পাওয়া সম্ভব নয় । আমি 40 মিনিট কেন 3 আওয়ারস দেরি করে গেলেও কখনো বলবে না এতো দেরি করলে কেন। জিজ্ঞেস করার দরকার ও নেই ওর সামনে দাঁড়াতেই সব বুঝতে পারে । কিন্তু আমি না যাওয়া পর্যন্ত ওয়েট করেই থাকবে। সে যদি 5 ঘন্টা হোক তবুও। একটা ফোন ও দেয় না কতক্ষণ লাগবে আসতে তা জানতে । এইটা সত্যি অদ্ভুত । আজ শুনবোই কেন এমন করে ।
—বাহ, দারুণ ! এইটা আমার বাড়ি মনে হচ্ছে না। সব গোছানো। চকচক করছে।
—ধন্যবাদ মি. মহী।
—আজকের ডিনার এখানেই করব। তুমি আমাকে পৌঁছে দিয়ে এসে ডিনারের ব্যবস্থা কর।
—ডিনারের ব্যবস্থা করব। আপনার সেফটির জন্য একা ছাড়তে পারব না। আমার ক্রিমিনাল ফাইলে যারা আছে তারা আপনার উপর নজর রাখছে। আমি আপনার সাথে থাকলে 12 কিমি এর মধ্যে তাদের কেউ আসতে পারবে না। তাই আমার আপনার সাথে থাকা জরুরী। কিন্তু আপনি কমান্ড চেঞ্জ করতে পারবেন। আপনি কি কমান্ড চেঞ্জ করতে চান ?
—না। (আমার মনেই ছিল না, এর আগে ও দুটো অ্যাটাক হয়েছে । যাক এখন নিশ্চিত, ও আছে যখন আর সমস্যা হবে না)
Wait for next part.6 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


অভিনন্দন। চলুক।